সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জাহাজ কোম্পানি-সাতমাথা সড়ক পুনর্নির্মাণের দাবিতে রংপুরে মানববন্ধন

জাহাজ কোম্পানি-সাতমাথা সড়ক পুনর্নির্মাণের দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর নগরীর জাহাজ কোম্পানি-সাতমাথা সড়ক পুনর্নির্মাণের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। শনিবার বেলা দুইটায় জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সামনে রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য মাহফুজার রহমান, মেহেদী হাসান তরুন, আমিন মোস্তাজীর, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পার্থ বোস, জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহে আলম রিপন, ব্যবসায়ী আশরাফুজ্জামান রাজু, আবেদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জাহাজ কোম্পানি-সাতমাথা সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষ এই সড়কে চলাচল করছে। সড়কজুড়ে খাল-খন্দ থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় এবং মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটছে।

তাঁরা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এ সড়কটি পুনর্নির্মাণের বিষয়ে রংপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও অজানা কারণে কাজ শুরু হচ্ছে না। দীর্ঘদিনেও সড়কটি পুনর্নির্মাণ না হওয়ায় সিটি করপোরেশনের দায়িত্বহীনতার পরিচয় মিলছে।

বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও স্থানীয় সরকার বিভাগের জবাবদিহিতার অভাব রয়েছে। দুর্নীতি ও আমলাতান্ত্রিক স্বেচ্ছাচারিতা থেকে মানুষ মুক্তি চায়।

সমাবেশ থেকে দ্রুত সড়কটি পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় সিটি করপোরেশন ঘেরাও, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

সারা দেশ

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে ধর্ষণের মামলায় দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম ক...

২০২৬-১০-০৫ ১৭:৩৮