মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ সমাপ্তির দিকে, চুক্তির সম্ভাবনায় বাড়ছে কূটনৈতিক তৎপরতা

ইরান যুদ্ধ সমাপ্তির দিকে, চুক্তির সম্ভাবনায় বাড়ছে কূটনৈতিক তৎপরতা

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে বলে আশাবাদ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। পাকিস্তানের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে, যা পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান আলোচনায় নতুন গতি এনেছে।

পাকিস্তানের কর্মকর্তারা আশা করছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বড় ধরনের অগ্রগতি আসতে পারে। এই আশাবাদ এমন সময় সামনে এসেছে যখন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরান সফর করে।

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, এই সফরের ফলে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা এবং চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তবে পারমাণবিক ইস্যুতে মৌলিক মতপার্থক্য এখনও রয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও পাকিস্তান উভয়ই ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানে চুক্তির সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি হলে হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত হতে পারে।

হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী আলোচনা ইসলামাবাদে হতে পারে এবং পাকিস্তানের মধ্যস্থতা গঠনমূলকভাবে অব্যাহত রয়েছে। আলোচনায় অংশগ্রহণকারীরাও চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী বলে জানানো হয়।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরান জানায়, পাকিস্তানের মাধ্যমে কিছু বার্তা আদান–প্রদান হয়েছে।

অন্যদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বৈশ্বিক শেয়ারবাজারে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার প্রত্যাশায় ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এশিয়া ও ওয়াল স্ট্রিট উভয় বাজারেই সূচক নতুন উচ্চতায় পৌঁছায়।

তবে পারমাণবিক ইস্যুই এখনো আলোচনার প্রধান বাধা হিসেবে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য স্থগিত করার প্রস্তাব দিলেও তেহরান সীমিত সময়ের বিরতির প্রস্তাব দিয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো দূরত্বে থাকলেও মধ্যস্থতাকারীরা বলছেন, আলোচনার পরিবেশ আগের চেয়ে ইতিবাচক। হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে।

আরও

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

আন্তর্জাতিক

এথেন্সে ভবনে বিস্ফোরণ, নিহত ২; নিখোঁজ ৪

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় অ্যাক্রোপলিসের কাছে একটি তিনতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়ে...

২০২৬-০৯-২৬ ১৭:৫৯

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

আন্তর্জাতিক

সৌদির দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র-ড্রোন প্রতিহতের দাবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জ...

২০২৬-০৯-২৬ ১৭:৪৭

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, বন্যা ঘোষণা ৫০ জেলায়

টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে নগরীর খালগুল...

২০২৬-০৯-২৬ ১৫:১৫