মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ পাড়ি দিয়েছে দুই মার্কিন যুদ্ধজাহাজ, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেয়া হবে বলে৩ হুঁশিয়ার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী। গত শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে তারা জানায়, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ‘সম্পূর্ণ ও কার্যকরী নিয়ন্ত্রণ’ রেখেছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, যুদ্ধবিরতির মধ্যে দুটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। তবে তার দাবি নাকচ করে দিয়ে আইআরজিসি নৌবাহিনী বলেছে, এ ধরনের যেকোনও প্রচেষ্টার ‘দৃঢ় ও শক্তিশালী জবাব’ দেয়া হবে।

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, সাম্প্রতিক আগ্রাসনের পর হরমুজ প্রণালির ব্যবস্থাপনা প্রক্রিয়াকে ‘নতুন পর্যায়ে’ উন্নীত করবে ইরান।

এই জলপথে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে টোল নেয়ার সিদ্ধান্ত নিতে পারে ইরান। সেই টোল ইরানি মুদ্রায় প্রদান করতে হবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই।

তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজে টোল আদায় করা যাবে না। কোনও জাহাজ যদি ইতোমধ্যে ইরানকে হরমুজ পার হওয়ার জন্য টোল দিয়ে থাকে, সে জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় খুঁজে বের করে আটকে দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই প্রণালিতে যেকোনও জাহাজের প্রবেশ এবং বের হওয়া ঠেকাতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও

ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

আন্তর্জাতিক

ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবং কঠোর নজরদারির মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে গতরাত থ...

২০২৬-০৪-১৩ ২২:৪৩

হরমুজ অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেব না : ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

হরমুজ অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেব না : ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালি অবরোধ করে, তাতে সমর্থন দেবে না যুক্তরাজ্য—এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার...

২০২৬-০৪-১৩ ২১:২৮

হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১০০ ডলারের ওপরে

আন্তর্জাতিক

হরমুজ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১০০ ডলারের ওপরে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১৩ এপ্রি...

২০২৬-০৪-১৩ ২০:০৭

হরমুজের মতো মার্কিন নৌ-অবরোধও ব্যর্থ হবে’: ইরানি উপদেষ্টা রেজায়ি

আন্তর্জাতিক

হরমুজের মতো মার্কিন নৌ-অবরোধও ব্যর্থ হবে’: ইরানি উপদেষ্টা রেজায়ি

ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্য এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, হর...

২০২৬-০৪-১৩ ১৭:২০

যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য: বিশ্ব চলবে মাত্র ৪ দিন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য: বিশ্ব চলবে মাত্র ৪ দিন

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বর্তমানে প্রায় ৪১ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা দিয়ে বিশ্বজুড়ে মাত...

২০২৬-০৪-১৩ ১৭:১৬