বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য: বিশ্ব চলবে মাত্র ৪ দিন

যুক্তরাষ্ট্রের তেল ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য: বিশ্ব চলবে মাত্র ৪ দিন

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বর্তমানে প্রায় ৪১ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা দিয়ে বিশ্বজুড়ে মাত্র চার দিনের চাহিদা পূরণ সম্ভব বলে জানা গেছে।

শুক্রবার মার্কিন জ্বালানি মন্ত্রণালয় জানায়, তারা কৌশলগত তেল ভাণ্ডার থেকে ৮৪ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল চারটি কোম্পানিকে ঋণ হিসেবে দিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ঋণ পাওয়া কোম্পানিগুলো হলো— গ্যানর ইউএসএ, ফিলিপস ৬৬, ট্রাফিগুরা ট্রেডিং এবং ম্যাকোয়ারি কমোডিটিজ ট্রেডিং।

মন্ত্রণালয় আরও জানায়, এর আগে ১ এপ্রিল ঘোষণা দেওয়া হয়েছিল যে, দ্বিতীয় ধাপে সর্বোচ্চ এক কোটি ব্যারেল তেল ঋণ হিসেবে দেওয়া হবে। চলতি বছর ও আগামী বছরে মোট প্রায় ১ কোটি ৭২ লাখ ব্যারেল তেল কৌশলগত ভাণ্ডার থেকে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সঙ্গে ৩২টি দেশের সমন্বিত চুক্তির অংশ, যার আওতায় মোট ৪০ কোটি ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হবে।

কর্তৃপক্ষের মতে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। সেই প্রভাব কমাতেই কৌশলগত মজুত থেকে ধাপে ধাপে তেল ছাড়া হচ্ছে।

এর আগে প্রথম ধাপে তেল ছাড়ের সময় প্রত্যাশিত পরিমাণের তুলনায় কম সরবরাহ পাওয়া যায় বলে জানা যায়।

সূত্র: পার্সটুডে

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮