শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

হোটেলে রাজার ‘অতিথি’ এনে ১০ লাখ রুপি জরিমানা আফ্রিদির

হোটেলে রাজার ‘অতিথি’ এনে ১০ লাখ রুপি জরিমানা আফ্রিদির

বল টেম্পারিং বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বড় অঙ্কের জরিমানার মুখে পড়লেন লাহোর কালান্দার্স অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। গত ২৮ মার্চ টিম হোটেলে নিরাপত্তা প্রোটোকল ভাঙার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত শেষে তাকে ১০ লক্ষ (১ মিলিয়ন) পাকিস্তানি রুপি জরিমানা করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, গত শনিবার করাচি কিংসের বিপক্ষে ম্যাচের আগে চারজন অননুমোদিত ব্যক্তিকে হোটেলের সংরক্ষিত ফ্লোরে নিয়ে গিয়েছিলেন শাহীন আফ্রিদি ও সিকান্দার রাজা। নিরাপত্তা কর্মকর্তারা ওই ব্যক্তিদের প্রবেশের অনুমতি না দিলেও এবং পিসিবির পক্ষ থেকে নিষেধ থাকা সত্ত্বেও ক্রিকেটাররা তাদের জোরপূর্বক ভেতরে নিয়ে যান। জানা গেছে, সিকান্দার রাজার সেই অতিথিরা প্রায় তিন ঘণ্টা খেলোয়াড়দের রুমে অবস্থান করেছিলেন।

লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানিয়েছে, দলের ভেতর শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই শাহীন আফ্রিদির ওপর এই ১০ লক্ষ রুপি জরিমানা আরোপ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটি একে একটি ‘স্বেচ্ছাসেবী ও সক্রিয়’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। যদিও তারা দাবি করেছে, বিষয়টি জনসমক্ষে যতটা বড় করে দেখানো হয়েছে, বাস্তবে পরিস্থিতি অতটা গুরুতর ছিল না। বরং এটি একটি ‘ভুল বোঝাবুঝি’।

বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ এবং ব্যাখ্যা ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছে লাহোর কর্তৃপক্ষ। একইসঙ্গে খেলোয়াড় ও অফিশিয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত কর্মীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে দলটি।

মাঠের লড়াইয়ে হারের পাশাপাশি একের পর এক বিতর্কে লাহোর কালান্দার্সের সাজঘরের পরিবেশ এখন যথেষ্ট থমথমে। একদিকে ফখর জামান বল টেম্পারিংয়ের দায়ে ১-২ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে, অন্যদিকে নাসিম শাহর ২ কোটি রুপি জরিমানা আর এখন শাহীন আফ্রিদির এই দণ্ড। মাঠের বাইরের এসব ঘটনা বর্তমান চ্যাম্পিয়নদের বেশ অস্বস্তিতে ফেলেছে। সেইসঙ্গে টুর্নামেন্টের শুরুতেই এসব বিতর্ক ম্লান করে দিচ্ছে পিএসএলকে।

আরও

‘কঠিন পরীক্ষায়’ পাস করে যা বললেন হ্যারি কেইন

খেলাধুলা

‘কঠিন পরীক্ষায়’ পাস করে যা বললেন হ্যারি কেইন

শক্তির বিচারে ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডই ছিল স্পষ্ট ফেবারিট। তবে মাঠের লড়াইয়ে সেই হিসাবকে অনেকটাই ভুল প্রমাণ করেছিল ডিআর...

২০২৬-০৭-০২ ০৯:২৩

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

খেলাধুলা

বিশ্বকাপে পেলের ১২ গোলের রেকর্ড ভাঙলেন কেইন

একসময় মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়তে যাচ্ছে ইংল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল থ্রি ল...

২০২৬-০৭-০২ ০৯:২২

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

খেলাধুলা

১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন

ম্যাচের শুরুতেই ব্রায়ান সিপেঙ্গার গোলে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পার...

২০২৬-০৭-০২ ০৮:২১

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

খেলাধুলা

কেপ ভার্দের বিপক্ষে জার্সিতে পরিবর্তন আনবে আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে ভক্তদের আগ্রহের কমতি নেই। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এ জিতলে বিশ্বকাপ মিশনে আরও একধ...

২০২৬-০৭-০১ ১৭:০১

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

খেলাধুলা

কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা?

ফুটবলপ্রেমী বাংলাদেশের মানুষের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দ...

২০২৬-০৭-০১ ১৫:৫৪