সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

টি-টোয়েন্টিতে প্রথমবার এমন রেকর্ড, আইপিএলে সবচেয়ে বাজে দিন রশিদের

টি-টোয়েন্টিতে প্রথমবার এমন রেকর্ড, আইপিএলে সবচেয়ে বাজে দিন রশিদের

এবারের আইপিএল যেন দলীয় রানের দিক থেকে বিগত সব আসরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। ব্যক্তিগতভাবেও চলছে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। গতকাল (শনিবার) গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটের অনন্য নজির দেখা গেল। পুরো ম্যাচ মিলিয়ে পঞ্চাশোর্ধ রানের ইনিংস হয়েছে ৬টি, যা এই ফরম্যাটে প্রথমবার। রোমাঞ্চকর ম্যাচটিতে কলকাতা ২৯ রানে জিতেছে।

ঘরের মাঠ ইডেন গার্ডেনে স্বাগতিক কলকাতা আগে ব্যাট করতে নেমে স্রেফ ২ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। তাদের পক্ষে ফিন অ্যালেন ৩৫ বলে সর্বোচ্চ ৯৩, অঙ্ক্রিশ রঘুবংশী ৪৪ বলে ৮২ এবং ক্যামেরন গ্রিন ২৮ বলে ৫২ রান করেন। বড় লক্ষ্য তাড়ায় খেলতে নেমে কক্ষপথেই ছিল গুজরাট, তবে শেষে ২৯ রানের সমীকরণ মেলাতে পারেনি। ২১৮ রান তোলা দলটির পক্ষে অধিনায়ক শুভমান গিল ৪৯ বলে সর্বোচ্চ ৮৫, জস বাটলার ৩৫ বলে ৫৭ এবং সাই সুদর্শন ২৮ বলে ৫৩ রান করেন। কলকাতার সুনিল নারিন নেন ২ উইকেট।

ম্যাচটিতে উল্লেখযোগ্য রেকর্ড

২০০+

আইপিএলের এক আসরে সর্বোচ্চ ৫২ বার দুইশ রানের দলীয় সংগ্রহ দেখা গিয়েছিল ২০২৫ আসরে। সেই রেকর্ড চলতি আসরে ইতোমধ্যে ছুঁয়ে ফেলেছে, অথচ বাকি আরও ১৪টি ম্যাচ। এখন পর্যন্ত ৬০ ম্যাচে এখন পর্যন্ত ৫২ বার দুইশ’র বেশি রানের ইনিংস খেলেছে দলগুলো।

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৬টি হাফসেঞ্চুরির ইনিংস দেখা গেছে কলকাতা-গুজরাটের ম্যাচটিতে। কলকাতার হয়ে অ্যালেন-রঘুবংশী-গ্রিন এবং গুজরাটের হয়ে গিল-বাটলার-সুদর্শন হাফসেঞ্চুরি করেছেন। মূলত সবমিলিয়ে ৪৬৫ রানের ম্যাচ হলেও ব্যক্তিগত কোনো সেঞ্চুরি না থাকায় টি-টোয়েন্টিতে প্রথম এমন নজির (৬ হাফসেঞ্চুরি) দেখা গেল।

৫৭

গতকাল গুজরাটের আফগান তারকা রশিদ খান ৪ ওভারে উইকেটশূন্য থেকে ৫৭ রান দিয়েছেন। যা আইপিএলের এক ম্যাচে তার সর্বোচ্চ রান খরচের রেকর্ড। যদিও তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়। এর আগে সর্বোচ্চ ৫৯ রান দেওয়ার নজির রয়েছে তার।

৭৮

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ইনিংস (৭৮) খেলে ৩০০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন সাই সুদর্শন। এতদিন রেকর্ডটা শন মার্শের (৮৫ ইনিংস) দখলে ছিল। এ ছাড়া ডি’আরকি শর্টের ৮৬, ডেভন কনওয়ে ৮৬ এবং ক্রিস গেইল ৮৭ ইনিংসে ওই কীর্তি গড়েন।

আইপিএলে অধিনায়ক হিসেবে পরপর দুই মৌসুমেই ৫০০–এর বেশি রান করেছেন শুভমান গিল। যা অধিনায়ক হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ডেভিড ওয়ার্নার ও লোকেশ রাহুল অধিনায়ক থাকাকালে সর্বোচ্চ তিনটি আসরে পাঁচশ’র বেশি রান করেন। গিল ছাড়া দু’বার করে ৫০০+ রান করেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি।

আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ ৪টি ক্যাচ মিসের রেকর্ড গড়ল গুজরাট। যদিও সমান ক্যাচ ছাড়ার বিব্রতকর কীর্তি আছে আরও ৭ ম্যাচে।

২৪৭

আইপিএলে এটি কলকাতার তৃতীয় সর্বোচ্চ দলীয় পুঁজি। এর আগে তাদের ২৭২ এবং ২৬১ রান করার নজির আছে। তবে আহমেদাবাদে গুজরাটের বিপক্ষে এটি (২৪৭) যেকোনো দলের সর্বোচ্চ।

২২

আইপিএলের এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি ছক্কা হাঁকাল কলকাতা। সমান ছক্কার রেকর্ড আছে সানরাইজার্স হায়দরাবাদের দু‘বার। তবে এক ইনিংসে সর্বোচ্চ ২৪টি ছয়ের রেকর্ড পাঞ্জাব কিংসের দখলে।

আরও

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭