রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

নিজের ওপর আস্থা লিটনের, ‘সেরা অধিনায়ক’ হিসেবেও বেছে নিলেন নিজেকেই

নিজের ওপর আস্থা লিটনের, ‘সেরা অধিনায়ক’ হিসেবেও বেছে নিলেন নিজেকেই

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব নিয়ে আলোচনা হলেই সামনে আসে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালের নাম। তবে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস নিজের মূল্যায়নে কাউকেই এগিয়ে রাখলেন না। বরং বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে নিজের নামই বেছে নিয়েছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পডকাস্টে অংশ নিয়ে আত্মবিশ্বাসী সব উত্তর দিয়েছেন লিটন। তাকে প্রশ্ন করা হয়—বাংলাদেশের সেরা অধিনায়ক হিসেবে যদি নিজের সঙ্গে সাকিব আল হাসানের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তাহলে কাকে নেবেন? জবাবে লিটনের উত্তর ছিল, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নিব।’

এরপর একে একে আসে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের নাম। প্রতিবারই লিটনের উত্তর ছিল একই—‘আমি’। যদিও নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বিশেষভাবে ‘রেকর্ড’-এর প্রসঙ্গ টেনেছেন।

তামিমের সঙ্গে তুলনায় লিটন বলেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’ শান্তর ক্ষেত্রেও একই উত্তর দেন তিনি। সঞ্চালক তখন মজা করে বলেন, দলের জন্য এমন আত্মবিশ্বাসই দরকার।

বাংলাদেশের সফল অধিনায়কদের তালিকায় অনেকের কাছেই সবার ওপরে থাকেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু সেখানেও নিজের অবস্থান নিয়ে বেশ আত্মবিশ্বাসী লিটন। তিনি বলেন, ‘ভাইয়ার অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভালো। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’

শুধু তাই নয়, মুশফিকুর রহিম ও খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও তুলনায় নিজের নামই বেছে নিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০