সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

হা-মীম গ্রুপের নতুন কারখানা উদ্বোধন, কর্মসংস্থান হবে ১৫ হাজার মানুষের

হা-মীম গ্রুপের নতুন কারখানা উদ্বোধন, কর্মসংস্থান হবে ১৫ হাজার মানুষের

নরসিংদীর ঘোড়াশালে হা-মীম গ্রুপের নতুন শিল্পপ্রতিষ্ঠান ‘চিং থাই পকেটিং অ্যান্ড এক্সেসরিজ’ কারখানার উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কারখানাটির যাত্রা শুরু হয়। কারখানাটিতে তৈরি পোশাক খাতের জন্য প্রয়োজনীয় সব ধরনের এক্সেসরিজ উৎপাদন করা হবে। এর ফলে দেশের তৈরি পোশাক শিল্পে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি স্থানীয়ভাবে মানসম্মত এক্সেসরিজ সরবরাহ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও‌ ফরিদপুর ৩ আসনের সাবেক এমপি এ. কে. আজাদ, হাভিয়ের সান্তোজা ওলমেডোসহ হা-মীম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ প্রমূখ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই কারখানায় পর্যায়ক্রমে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের সহায়ক খাতকে আরও শক্তিশালী করতে কারখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন এ বিনিয়োগ উল্লেখযোগ্য অবদান রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন।

আরও

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

সারা দেশ

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে ধর্ষণের মামলায় দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম ক...

২০২৬-১০-০৫ ১৭:৩৮