রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়দানকারী দুই প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

গাইবান্ধায় ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়দানকারী দুই প্রতারক চক্রের সদস্য গ্রেফতার

গাইবান্ধায় বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার নামে ভুয়া সরকারি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক চক্রের সদস্য সোহানুর রহমান শান্ত (২৬) ও দাইয়ান শহীদ দীপ সরকার (২৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) বিকালের দিকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন গোবিন্দগঞ্জ উপজেলার নাওভাঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে ও দাইয়ান দীপ সরকার গাইবান্ধা সদর উপজেলার শিবপুর এলাকার কল্লোল সরকারের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) বিকালের দিকে উপজেলার উত্তর সিংগা গ্রাম থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে এ প্রতারক চক্রটি গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার গ্রামাঞ্চলে যাওয়া আসা করতো। তারা খুব সহজেই মানুষের আস্থা অর্জন করতেন। বিশেষ করে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি ও বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার টার্গেট করে টাকা হাতিয়ে নিতেন তারা। নিজেদেরকে সরকারি কর্মকর্তার পরিচয় দিতেন। গ্রামের নিম্ন আয়ের অসহায় মানুষদের সঙ্গে প্রতারক চক্রের সদস্যরা যোগাযোগ রাখতেন। তারা অনলাইনে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি ও বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন । সরকারি সামাজিক নিরাপত্তা সামাজিক কর্মসূচি সুবিধাভোগীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি পরিচয় পত্রের ছবি তুলে নিতেন তারা । সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া ওই ২ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারক চক্রের আস্তানা থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, প্রিন্টাস, সিসিটিভি ক্যামেরা,সিমকার্ড, কম্পিউটার, ল্যাপটপ, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ভুয়া পরিচয় অর্থ আদায়ের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর গ্রেফতার করা হয় ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬