সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা নিয়ে বিরোধে শিক্ষকের বাড়িতে লুটপাট, রেকর্ডভুক্ত হয়নি মামলা

গাইবান্ধায় রাস্তা নিয়ে বিরোধে শিক্ষকের বাড়িতে লুটপাট, রেকর্ডভুক্ত হয়নি মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়িতে বাড়ির উঠোন দিয়ে রাস্তা না দেয়ায় স্কুল শিক্ষক মোশাররফ হোসেন ভুঁইয়ার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করা হয়েছে। ধুবনী কঞ্চিবাড়ির হামিদা খাতুন মাধ্যমিক এসএসসি ভোকেশনাল স্কুলের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হামিদুল ইসলাম ডাকুয়ার নেতৃত্বে এই হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দিলেও তা রেকর্ডভুক্ত করা হয়নি।

বুধবার (১২ আগস্ট) দুপুরের দিকে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক মোশাররফ হোসেন ভুঁইয়া।

‎সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন ভুঁইয়া জানান, তিনি গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাঁর বাড়ি সুন্দরগঞ্জের বজরা কঞ্চিবাড়ি গ্রামে। ‎তিনি অভিযোগ করেন তার পাশের বাড়ির আশরাফুল আলম ভুঁইয়া ও তার শরিকরা ওই শিক্ষকের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করে চলাচল করছে। কিন্তু তারা বর্তমানে জোরপূর্বক শিক্ষক মোশাররফ হোসেনের বাড়ির ভেতরে উঠোন দিয়ে চলাচল শুরু করে। এতে বাড়ির বিশেষ করে মহিলাদের গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত হয়। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও পরে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে গত ৯ আগস্ট ওই ল্যাব অ্যাসিস্ট্যান্ট হামিদুল ইসলামের নেতৃত্বে রোজি বেগম, ইদ্রিস আলী ভুইয়া রাজা, রুহুল আমিন ভুইয়া সুজা, সাইফুল ইসলাম ভুইয়া বাবুলসহ তাদের লোকজন শিক্ষক মোশাররফ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। তারা ঘরে ঢুকে দেড় লক্ষ টাকার স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়। এসময় জাতীয় সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাইলেও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। পরে ওইদিনই সুন্দরগঞ্জ থানায় অভিযোগ দিলেও তা রেকর্ডভুক্ত না করে ওসি উল্টো ওই শিক্ষককে হেনস্থা করেন।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, এর আগেও গত ২০ এপ্রিল বাড়িতে ঢুকে ভাংচুর ও লুটপাট করা হয়। থানার ওসি, পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসে শিক্ষক মোশাররফ হোসেনের বাড়ির দক্ষিণ দিক দিয়ে চলাচলের রাস্তা দেয়ার সিদ্ধান্ত হয়। রাস্তার আড়াই শতক জমি ইউনিয়ন পরিষদের নামে ও জমির মূল্য বাবদ ৩ লাখ টাকা এবং বাড়ির সীমানা প্রাচীর ভাঙার ১ লাখ টাকা ওই শিক্ষককে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তারা বাড়িতে এসে ওই সিদ্ধান্ত প্রত্যাখান করে উল্টো রাস্তার আড়াই শতক জমি তাদের ব্যক্তি নামে চায়। শুধু তাই নয়, প্রাচীর ভাঙার ১ লাখ টাকার মধ্যে মাত্র ১৫ হাজার টাকা মোশাররফ হোসেনকে দেয়। 
ভুক্তভোগী শিক্ষক মোশাররফ হোসেন ভুঁইয়া এসব ঘটনার প্রতিকার ও তার অভিযোগ থানায় রেকর্ডভুক্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় ভাই মো. মকবুল হোসেন ভুঁইয়া, প্রতিবেশী আব্দুল মান্নান মিয়া, সাইদুর রহমান ও আঙ্গুর মিয়া।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১