বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় মা ও ছেলের প্রাণ গেল বজ্রপাতে

গাইবান্ধায় মা ও ছেলের প্রাণ গেল বজ্রপাতে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো এক ব্যক্তি।

বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার ভরতখালি ইউনিয়নের মন্দুয়ার গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন , উপজেলার মন্দুয়ার গ্রামের দাসপাড়ার শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫০) ও তার ছেলে সোহাগ চন্দ্র দাস( ৩০)।

পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, সোহাগ চন্দ্র দাস ঢাকা থেকে ছুটিতে বাড়িতে আসেন। গতকাল বুধবার বিকেলের দিকে আকাশে কালো মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। কল্পনা রানী তার ছেলে সোহাগকে নিয়ে বাইরে শুকাতে দেওয়া খর ঘরে উঠাতে যায়। এ সময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনায় মা ও ছেলে দু,জন গুরুতর আহত হন । দ্রুত দু'জনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে মা কল্পনা রানী ও ছেলে সোহাগ চন্দ্র দাস মৃত্যুবরণ করে। 

এ বিষয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল বলেন, বিকেলের দিকে হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়। এ সময় মা ছেলে  বাইরে শুকাতে দেয়া খর ঘরে উঠাতে গিয়ে আকস্মিক বজ্রপাতের ঘটনায় আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়ার পথে মা, ছেলে দুজনেই মারা যায়।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩