সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র জটিলতার ঘটনায় ৯ কর্মকর্তার অব্যাহতি

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র জটিলতার ঘটনায় ৯ কর্মকর্তার অব্যাহতি

গাইবান্ধার ফুলছড়িতে সরকারি ডিগ্রী পরীক্ষা কেন্দ্র এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র জটিলতায় ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারসহ ৯ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয় ।

মঙ্গলবার ( ৭ জুলাই) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান ।

এর আগে বৃহস্পতিবার ( ২ জুলাই) ফুলছড়ি সরকারি ডিগ্রী কলেজে এইচএসসি প্রশ্নপত্র জটিলতার এ ঘটনা ঘটে।

অব্যাহতি প্রদান করা কর্মকর্তারা হচ্ছেন, ফুলছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আসাদুল হক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ার হোসেন। তিনি এই কেন্দ্রে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যান্যরা হচ্ছেন, কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটি ৩ জন সদস্য (শিক্ষক) ও ২ কক্ষে পরিদর্শকের দায়িত্বে থাকা ৪ জন শিক্ষক ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার, পরীক্ষা পরিচালনা কমিটির ৩ সদস্য ও ২ কক্ষে দায়িত্বে থাকা ৪ জন শিক্ষকসহ ৯ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মনিরুল হাসান বলেন, পরীক্ষা সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৫ সালের অনিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন এবং ২০২৫ সালের অনিয়মিতদের প্রশ্নপত্রে নিয়মিত ২০২৬ সালের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এটি অনেক বড় দায়িত্বহীনতা। এই দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ফলাফল নিয়ে উদ্বেগ- উৎকণ্ঠা সৃষ্টি হয়।

এ সময় তিনি আরো বলেন, সেই দিন এমন ঘটনার শুরুর দিকে আমাকে অসত্য তথ্য দেয়া হয়েছিল। মূলত ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে মোট ৬১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী ছিল ৫০ জন এবং ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন ১১ জন ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ২ জুলাই পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে পরীক্ষার্থীরা গত বছরের (২০২৫) প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার বিষয়টি বুঝতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন । এরপর পরীক্ষার্থী- অভিভাবক কেন্দ্র সংশ্লিষ্টদের সাথে কথা বলার চেষ্টা করেন। এ ব্যাপারে তাদের কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষক সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ফুলছড়ি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশাদুল হক বলেন, তিন ঘন্টা পরীক্ষার সময়কালে ওই পরীক্ষার্থীরা ও কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকরাও বিষয়টি বুঝতে পারেননি। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে ১০৭ নং কক্ষে ২০২৬ সালের নিয়মিত ২০ পরীক্ষার্থীর ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। অন্যদিকে অনিয়মিত ২০ পরীক্ষার্থী আবার ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন।

চলমান এইচএসসি পরীক্ষায় গাইবান্ধায় জেনারেল ,মাদ্রাসা ও কারিগরি বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৭১ জন। জেলার পাঁচটি কেন্দ্রে উপস্থিতির সংখ্যা ছিল ১৬ হাজার ৯৫৫ জন এবং অনুপস্থিত ছিল ৫১৬ জন।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭