বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় ডলার আত্মসাৎতের চেষ্টায় ভুয়া সিআইডির তিন সদস্য গ্রেফতার

গাইবান্ধায় ডলার আত্মসাৎতের চেষ্টায় ভুয়া সিআইডির তিন সদস্য গ্রেফতার

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় সিআইডি পুলিশ পরিচয়ে ডলার আত্মসাৎ-এর চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে তিন যুবক । পরে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, গোপালগঞ্জের মুকসুদপুর শেখ শাদিউল ইসলাম(২০) বরগুনা তালতলী উপজেলার নাঈম ( ২১) ও রফিকুল ইসলাম (১৮) । এরা বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করতেন।
শুক্রবার ( ১৭ জুলাই) রাত ৯ টার দিকে ওই তিন যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

এর আগে (১৬ জুলাই) ভোররাতে উপজেলার ৫ নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়

ডিবি পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ১৬ জুলাই ভোররাতে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় একটি অভিযানিক দল দায়িত্ব পালন করছিলেন। এ সময় ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ডিবি সদস্যদের জানায়, স্থানীয় জনতা তিনজন ভুয়া সিআইডি সদস্যকে আটক করে তার ব্যক্তিগত কার্যালয় রেখেছেন। এ খবর পেয়ে ডিবি সদস্যরা ভোর প্রায় ৫ টার দিকে চেয়ারম্যান কার্যালয়ে পৌচ্ছে ওই তিন যুবককে গ্রেফতার করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, সাত জোড়া হ্যান্ড গ্লাভস, বাংলাদেশ পুলিশ লেখা ও লোগোযুক্ত একটি মাক্স, সার্জিক্যাল ব্লেড ও কটনসহ একটি প্লাস্টিক বক্স, একটি স্ট্যাম্প প্যাড, সিআইডি সদস্যদের পোশাকের আদলে ব্যবহারিত দুইটি সাদা ফুলহাতা শার্ট , দুটি কালো প্যান্ট ও একটি স্থায়ী মার্কার কলম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায়, ঢাকার পরিচিত এক দারোয়ান ইয়াসিনের মাধ্যমে তারা গাইবান্ধার ফরিদপুর ইউনিয়নের কথিত ডলার ব্যবসায়ী মো, কাদের ওরফে সুকটুর সাথে পরিচয় হন। প্রথমে তাদের হাতে ১৬ টি ডলার দিয়ে ঢাকায় ভাঙিয়ে দেখতে বলা হয়। ডলারগুলো আসল হওয়ায় তারা পরিকল্পনা করেন সিআইডি সদস্য সেজে বিপুল পরিমাণ ডলার আত্মসাৎ করবেন।

ওই পরিকল্পনা অনুযায়ী ১৬ জুলাই রাত ১টার দিকে মো, কাদের ওরফে সুকটুর বাড়িতে ডলার কেনার কথা বলে একটি ব্যাগ ভর্তি ডলার নেন । পরে ওয়াকি টকি বের করে নিজেদের সিআইডি পরিচয় দিয়ে ডলারগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তাদের আচরণে সন্দেহ হলে প্রতারক চক্রের সদস্য ও স্থানীয় লোকজন তাদের আটক করে ওই ডলারের ব্যাগ উদ্ধার করেন এবং পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয় রাখেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত তিন যুবকের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩