সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় দাফনের ৮০ দিন পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

গাইবান্ধায় দাফনের ৮০ দিন পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

গাইবান্ধার সাদুল্লাপুরে দাফনের প্রায় ৮০ দিন পর কবর থেকে তৈয়ব আলী সরকার( ৮০) নামের এক বৃদ্ধের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন কেন্দ্রীয় কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়। তৈয়ব আলী সরকার উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তৈয়ব আলী সরকারের বড় মেয়ে কোহিনুর বেগম গত ৭ জুন গাইবান্ধার সাদুল্লাপুর আমলি আদালতে তার ছোট বোনসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত গত ১১ জুন মামলাটি তদন্তের জন্য সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর দায়িত্ব অর্পণ করেন। মামলা আসামিরা হচ্ছেন, তৈয়ব আলী সরকারের ছোট মেয়ে রহিমা বেগম তার মেয়ে সুমাইয়া আক্তার, জামাতা হামিদুল ইসলাম এবং ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং নলডাঙ্গা শাখার ব্যবস্থাপক সোহাগ মিয়া।

পুলিশ ও স্বজনরা জানায়, তৈয়ব আলী সরকার গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার খবর পেয়ে তার ছোট মেয়ে রহিমা বেগম চিকিৎসার জন্য ১৪ মে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর গত ১৫ ও ১৬ মার্চ দুটি পৃথক চেকের মাধ্যমে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং নলডাঙ্গা শাখায় গচ্ছিত তার ১৭ লাখ ৭২ হাজার ৬৩৬ টাকা উত্তোলন করা হয়। পরে ১৮ মে রহিমা বেগমের মেয়ে সুমাইয়া আক্তার ও তার জামাতা হামিদুল ইসলাম তাকে তাদের বাড়িতে নিয়ে যান। সেখানে ১৯ মেয়ে রাতে তিনি মারা যান। পরের দিন ২০ মে নলডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাদুল্লাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া বলেন, মামলার বাদীর অভিযোগ, অসুস্থ অবস্থায় জোরপূর্বক চেকে টিপসই নিয়ে আসামিরা যোগসাজোসে ওই টাকা উত্তোলন করেন। পরে যাতে বিষয়টি প্রকাশ না পায়। সেজন্য রহিমা বেগম তার বাবাকে মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে আসামিদের সহযোগিতায় বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তিনি আরো বলেন, আদালতের নির্দেশে লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

সারা দেশ

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের এক নারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, পরকীয়া, অনৈতিক কর্মকাণ্...

২০২৬-১০-০৫ ১৭:৩৭

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হা...

২০২৬-১০-০৫ ১৭:৩৬

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

দোকানে নেই দৃশ্যমান মূল্য তালিকা, আবার ফল কেনার পাকা ভাউচারও দেখাতে পারেননি ব্যবসায়ীরা। এর সঙ্গে অতিরিক্ত দামে ফল বিক্রি...

২০২৬-১০-০৫ ১৭:৩৪

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম...

২০২৬-১০-০৫ ১৭:১৯

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭