সোমবার, ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় বিয়ের আশ্বাস ও নানা প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

গাইবান্ধায় বিয়ের আশ্বাস ও নানা প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় বিয়ের আশ্বাস ও বিভিন্ন প্রলোভনে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অপরাধে দায়ের করা মামলায় উজ্জ্বল মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব ।

শনিবার ( ১৩ জুন) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ব‍্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।

গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া গাইবান্ধা সদর উপজেলার বেড়াডাঙ্গা কুঠি এলাকার মৃত্যু শাহিন মিয়ার ছেলে। 

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাতে সদর উপজেলা গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।

ব‍্যাব জানায়, সদর উপজেলায় এক তরুণীর সাথে পারিবারিকভাবে উজ্জ্বল মিয়ার বিয়ে ঠিক হয়। এ সুযোগে উজ্জ্বল মিয়া ওই তরুণীকে বিয়ের আশ্বাস ও নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার একাধিকবার ধর্ষণ করে। দায়ের করা এজাহারে বলা হয়, সর্বশেষ ২৭ মে সকালের দিকে তরুণীকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন উজ্জ্বল মিয়া। পরে ভুক্তভোগী তরুণী বিয়ের দাবি জানালে তা এড়িয়ে আত্মগোপনে যায় ওই যুবক। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে গত ৭ জুন গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ব‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি উজ্জল মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে ব‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে সিনিয়র সহকারী পরিচালকের ( মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্ত করা হয়েছে।

আরও

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সারা দেশ

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফনদীর মোহনা থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত...

২০২৬-০৬-১৫ ২২:০৫

গাইবান্ধায় ২৪’র জুলাই শহীদদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

গাইবান্ধায় ২৪’র জুলাই শহীদদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২৪ সালের জুলাই আন্দোলনে গাইবান্ধার ৬ শহীদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদ ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের পুনর্বাসনের সাথে জড়ি...

২০২৬-০৬-১৫ ২১:৪৬

নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সারা দেশ

নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার একটি গ্রামে ১১ বছরের এক শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সিদ্দিক মোল্যা (৭০) নামে এক...

২০২৬-০৬-১৫ ২১:৩১

নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস

সারা দেশ

নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি বা...

২০২৬-০৬-১৫ ২০:৪৯

কমলগঞ্জে তিন মাস পর ফের চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

সারা দেশ

কমলগঞ্জে তিন মাস পর ফের চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউ...

২০২৬-০৬-১৫ ২০:২৮

গাইবান্ধার ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সারা দেশ

গাইবান্ধার ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

যমুনা নদীর ওপর গাইবান্ধার ফুলছড়ি এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ‘দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু’ নির্মাণের দাবিতে...

২০২৬-০৬-১৫ ২০:১০