সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত -৯

গাইবান্ধায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত -৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন শিশু রয়েছেন। এঘটনায় ৪-৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

সোমবার (২১ সেপ্টেম্বর সকালের দিকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান।

আহতরা হলেন- জিগাবাড়ী গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৩৮), তার ছেলে রাকিবুল হাসান (১৩), ইয়াকুব আলীর ছেলে এনামুল হক (২৬), আব্দুল আহাদ আলীর মেয়ে আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে হাসান মিয়া (৭)। এছাড়া তালুক বেলকা গ্রামের জমশের আলীর স্ত্রী লিলি বেগম (৩৫), মৃত কামাল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৭০), আব্দুল হান্নান মিয়ার স্ত্রী আফরুজা বেগম (৩৭) এবং শফিউল ইসলামের ছেলে শাওন মিয়া (৬) আহত হয়েছেন।
 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। পরে পথচারী ও বাড়ির আশপাশে থাকা একে একে ৯ জনকে কামড় দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে আশঙ্কাজনক লিলি বেগমকে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। যদিও আরও অন্তত ৪ জনকে ভর্তি করতে বলা হয়েছিল হাসপাতাল সংশ্লিষ্টদের। 

জমির আইলে সাদেক হোসেন নামের একজনকে শিয়াল কামড়াতে থাকলে লিলি বেগম তাকে আগাইতে গেলে শিয়ালটি লিলি বেগমের কপালে কামড়িয়ে কপালের গোশত ছিঁড়ে নেয়। তিনি আরও জানান, সাদেক হোসেনের গাল ও কপালে কামড়িয়েছে শিয়ালটি। তারা ২ জনেই হাসপাতালে চিকিৎসা নেন। এদিকে, শিয়ালের তাণ্ডবের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছেন বলে জানা গেছে।
 

জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হসপিটালের মেডিকেল অফিসার ডা. সাদিয়া স্নিগ্ধা বলেন, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫ জনের মুখ, ঠোঁট ও কপালে কামড়ের ক্ষত রয়েছে। রাবেয়া বেগমের অবস্থা গুরুতর। লিলি বেগমের অবস্থাও আশঙ্কাজনক, কপালে বড় ক্ষত হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও

রামপালে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মানববন্ধন

সারা দেশ

রামপালে জমি দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ, সহকারী পুলিশ সুপারের বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটের রামপালে জমি দখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সহকারী পুলিশ সুপার (এএসপি) রুহুল আ...

২০২৬-০৯-২১ ২০:৩৯

ঝিনাইদহের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

সারা দেশ

ঝিনাইদহের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন...

২০২৬-০৯-২১ ২০:৩৭

তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় থাকবে ধারাবাহিকতা: যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী

সারা দেশ

তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় থাকবে ধারাবাহিকতা: যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর দেশের মানুষ বা রাষ্ট্রীয় ব্য...

২০২৬-০৯-২১ ১৯:২৯

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে- এমপি হারুন অর রশিদ

সারা দেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে- এমপি হারুন অর রশিদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছে...

২০২৬-০৯-২১ ১৯:২৮

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

সারা দেশ

মোহাম্মদপুর-কেরানীগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক গ্রেপ্তার

মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ফারুক ওরফে কাইল্ল্যা ফারুককে বিদেশি পিস্তল, ম...

২০২৬-০৯-২১ ১৯:১১