সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা

গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বালুতে বাণিজ্যিকভাবে ভারী খনিজ বালু উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্প থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ইতোমধ্যে অস্ট্রেলীয় প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড জেলা ফুলছড়ি ও সদর উপজেলার বিভিন্ন চরে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন এবং খনিজ পৃথকীকরণের কাজ শুরু করেছেন ।

ওই প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানায়, কামারজানি, বাটকামারি ও খারজানিসহ বিভিন্ন চরাঞ্চলে পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন করা হয় । এখন পূর্ণাঙ্গভাবে খনিজ পৃথকীকরণের কাজ শুরু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ প্রকল্প থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা রয়েছে।

 

গাইবান্ধা ফুলছড়ি ও সদর উপজেলার কঞ্চিবাড়ি, গিদারি ও কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল এবং কুড়িগ্রামের চিলমারী সীমান্তবর্তী এলাকায় খনিজ সম্পদের অবস্থান। সরকারের খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) পাঁচ ধরনের খনিজ উত্তোলনের জন্য প্রতিষ্ঠানটিকে ৭৯৯ হেক্টর বালুচর ইজারা দিয়েছেন । চুক্তি মোতাবেক, উত্তোলন করা ওই খনিজ সম্পদের ৫৭ শতাংশ পাবে এভারলাস্ট মিনারেলস লিমিটেড এবং ৪৩ শতাংশ পাবেন বাংলাদেশ সরকার।
 

সূত্র জানায়,কামারজানি বন্দরসংলগ্ন কড়াইবাড়ির চরসহ আশপাশের এলাকায় আধুনিক মিনারেল সেপারেশন প্ল্যান্ট ব্যবহার করে বালু থেকে পাঁচ ধরনের মূল্যবান খনিজ পৃথকি করনের কাজ শুরু করা হয়েছে । ওইসব খনিজ সম্পদের মধ্যে হচ্ছে —জিরকন, রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট ও গারনেট। এর মধ্যে জিরকন সিরামিক, টাইলস ও রিফ্র্যাক্টরি শিল্পে ব্যবহৃত হয়। রুটাইল ব্যবহার করা হয় রং, প্লাস্টিক, প্রসাধনী ও ওষুধশিল্পে। ইলমেনাইট টাইটানিয়াম ধাতু ও ওয়েল্ডিং রড তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে ম্যাগনেটাইট ও গারনেট ব্যবহৃত হয় ইস্পাত, চুম্বক, সিরিঞ্জ এবং ঘর্ষণজাত (অ্যাব্রেসিভ) পণ্য তৈরিতে।

বাংলাদেশে বাণিজ্যিকভাবে এ প্রকল্প সফল হলে খনিজ সম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে সংশ্লিষ্ট ওরা জানিয়েছন ।এতে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

প্রকল্পের নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, “পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে ।এখন নদী ও চরাঞ্চল থেকে বালু সংগ্রহ এবং খনিজ পৃথকীকরণের মূল কার্যক্রম চলছে।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭