রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাওয়া ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত-৪

গাইবান্ধা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাওয়া ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত-৪

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে ছাত্রদলের তুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন ।

এ সময় ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় স্থানীয় লোকজন নিরাপদ স্থানে সরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

সোমবার ( ১৮ মে) সকালের দিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার (১৭ মে) রাতে পলাশবাড়ী পৌর শহরে চৌমাথা মোড় রংপুর- ঢাকা মহাসড়কের আন্ডারপাস এলাকায় এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।

 স্থানীয়রা জানায়, ছাত্র সংগঠনের একজন কর্মীকে মারপিটের ঘটনায় পলাশবাড়ীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । রোববার দুপুরের দিকে দুই গ্রুপে বিভক্ত হয়ে এক গ্রুপ মহাসড়কের  দক্ষিণ  এবং অপর গ্রুপ উত্তর দিকে অবস্থান নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। রাত প্রায় সাড়ে নয়টায় পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় নিরস্ত্র পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ থানায় ঢুকে পড়ে এবং ওই সময় তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণে শব্দে মহাসড়কের চৌমাথা মোড় রণক্ষেত্রে পরিণত। উভয় গ্রুপই ইট পাটকেল ছুড়তে থাকে। স্থানীয় লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় অন্তত পক্ষে চারজন আহত হয় । পরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, পলাশবাড়ী চৌমাথা মোড়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬