বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

‘ফ্যাসিস্ট আমলে’ কোনো তথ্য বিকৃতি হয়েছে কি না খতিয়ে দেখছে সরকার: সাকি

‘ফ্যাসিস্ট আমলে’ কোনো তথ্য বিকৃতি হয়েছে কি না খতিয়ে দেখছে সরকার: সাকি

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো তথ্য বিকৃতি ঘটানো হয়েছিল কি না, তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শনিবার (২০ জুন) বিবিএস আয়োজিত ভোক্তা মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হার রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ এমন সব তথ্য বিকৃত বা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ ছিল বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে এবার মাঠে নামছে পরিকল্পনা মন্ত্রণালয়। এসব বিষয়ে আলোচনা করতেই আজকের সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সঠিক তথ্য নিশ্চিত করতে সরকার পুরোনো পরিসংখ্যান আবার যাচাই করছে। রাজনৈতিক কারণে কোনো তথ্য বিকৃত হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, সব প্রতিষ্ঠান যেন সঠিক তথ্য পায়, সে জন্য দুটি কারিগরি কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি দ্রুত ও হালনাগাদ তথ্য পাওয়ার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাও বাড়ানো হবে।

তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মূল্যস্ফীতির লক্ষ্য সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনতে নির্ভুল তথ্য-উপাত্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

আরও

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

ফ্যাসিবাদীদের আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দ...

২০২৬-০৯-২৬ ২০:২৯

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

রাজনীতি

অনলাইনে হুংকার নয়, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন: ইয়াসের খান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অনলাইনে বক্তব্য না দিয়ে সাহস থাকলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জ...

২০২৬-০৯-২৬ ২০:২০

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

রাজনীতি

চাঁদাবাজ-দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে বললেন চরমোনাই পীর

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের ‘বিষদাঁত উপড়ে ফেলার’ আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফত...

২০২৬-০৯-২৫ ২০:৫৫

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭