শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ফ্যাসিবাদের শেষ চিহ্ন দেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে

ফ্যাসিবাদের শেষ চিহ্ন দেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে

সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তাদের লড়াই অব্যাহত রয়েছে। জনগণের মুক্তি নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারা অপমান করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। আপনাদের দেরি হয়েছে, সমস্যা নেই, বাস্তবতা মেনে নিন। জনগণকে সম্মান দেখালে, জনগণও আপনাদের সম্মান ও গ্রহণ করবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের এককভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে 'হ্যাঁ' দিলেও নির্বাচনের পর সরকার বলছে, গণভোট অবৈধ। তাহলে গণভোট যদি হারাম হয়, সংসদ নির্বাচন কীভাবে হালাল হয়—প্রশ্ন জামায়াত আমিরের।

বিরোধীদলীয় নেতা বলেন, যাদের হাত ধরে দেশ ফ্যাসিবাদমুক্ত হলো, সেই যোদ্ধাদের ঋণ পরিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। জুলাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরও

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

রাজনীতি

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিদেশি হস্তক্ষেপ বা ষড়যন্ত্রের অভিযোগ নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক দল ও নেতারা এ...

২০২৬-০৭-২০ ১২:৩৬

‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’

রাজনীতি

‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’

শিক্ষা, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না উল্লেখ করে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধি...

২০২৬-০৭-১৯ ২২:৫২

গণভোটকে ব্যর্থ করে দিলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে: বিরোধীদলীয় নেতা

রাজনীতি

গণভোটকে ব্যর্থ করে দিলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণ প্রায় ৭০ ভাগ রায় দিয়েছে, ওই গণভোট না থাকলে...

২০২৬-০৭-১৮ ২৩:২১

নাহিদের অভিযোগ: বিরোধী এমপি বেশি বলেই উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমানো হয়েছে

রাজনীতি

নাহিদের অভিযোগ: বিরোধী এমপি বেশি বলেই উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমানো হয়েছে

সারাদেশে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে কুড়িগ্রাম কৃষক সমাবেশে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, তৎকালিন ফ্যাসিস্ট...

২০২৬-০৭-১৬ ২১:০০

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্নীতির টুঁটি চেপে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

রাজনীতি

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দুর্নীতির টুঁটি চেপে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদকে দেশের মজলুম ও সাধারণ মানুষের আশা-আকাঙ্খার ‘মিলনমেলা’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শ...

২০২৬-০৭-১৫ ১৯:৩৮