রবিবার, ১২ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফুলগাজীতে স্থানীয়দের ধাওয়া, ২০ গাইট ভারতীয় কাপড়সহ পিকআপ জব্দ; পালাল চালক-হেলপার

ফুলগাজীতে স্থানীয়দের ধাওয়া, ২০ গাইট ভারতীয় কাপড়সহ পিকআপ জব্দ; পালাল চালক-হেলপার

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে স্থানীয় জনগণের তৎপরতায় বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কাপড় বোঝাই একটি পিকআপ ভ্যান ও চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পরিস্থিতির বেগতিক দেখে কাপড়ের চালানের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্স, পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের তালপুকুরিয়া ও হাসানপুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ পরিবহনের (নেত্রকোনা-ন-১১-০০৭৪) ফেনীগামী একটি পিকআপ ভ্যান ও একটি অ্যাম্বুলেন্সের সন্দেহজনক গতিবিধি নজরে আসে স্থানীয় যুবকদের। বিষয়টি জানতে পেরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পলাশ, আনন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহিসহ স্থানীয় এলাকাবাসী গাড়ি দুটি আটক করার চেষ্টা করেন।

উপস্থিত জনতার টের পেয়ে অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে যায়। অন্যদিকে, ভারতীয় কাপড় বোঝাই পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করেন। পরে আনন্দপুর ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে হাসানপুর মসজিদের সামনে জনতা পিকআপটি ঘেরাও করে আটকে ফেলে। এ সময় চালক ও হেলপার পিকআপটি ফেলে কৌশলে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় জব্দকৃত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল ফুলগাজী থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

এ বিষয়ে ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনতার সহায়তায় জব্দকৃত পিকআপ ভ্যানে প্রাথমিক তল্লাশি চালিয়ে চোরাই পথে আনা ২০ গাইট ভারতীয় কাপড় উদ্ধার করা হয়েছে। মালামাল গণনা ও পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে এর প্রকৃত পরিমাণ ও সঠিক বাজারমূল্য নির্ধারণ করা সম্ভব হবে। জব্দ করা মোটরসাইকেলটিও বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত পলাতক চালক, হেলপার ও চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

বাকৃবি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

সারা দেশ

বাকৃবি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল দক্ষিণ কোরিয়ার ইয়ংনাম বিশ্ববিদ্যালয়ের ‘পার্ক চুং হি স্কু...

২০২৬-০৭-১২ ১৯:৪৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

সারা দেশ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে ১ কোটি ৯ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ফেনী সার্কেলের উদ্যোগে আর্থিক অনুদা...

২০২৬-০৭-১২ ১৯:৪৩

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

সারা দেশ

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং গ্রামীণ জনপদের নানাবিধ সমস্যা নিরসনের লক...

২০২৬-০৭-১২ ১৯:৪২

অফিস করেন না আবাসিক প্রকৌশলী, ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস

সারা দেশ

অফিস করেন না আবাসিক প্রকৌশলী, ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস

সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বাংলাদেশ বিদ্যুৎ উন্...

২০২৬-০৭-১২ ১৮:৩৪

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন মোহাম্মদ আলী

সারা দেশ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন মোহাম্মদ আলী

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ব্যতিক্রমী এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক মোহাম্...

২০২৬-০৭-১২ ১৮:৩২

খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সারা দেশ

খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর, রামকান্তপুর ও সোনাপুর ইউনিয়নের তিনটি খাল পুনঃখনন প্রকল্পে সততা ও স্বচ্ছতার এক বিরল দৃষ্টা...

২০২৬-০৭-১২ ১৭:৫৭