সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে গাইবান্ধায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে গাইবান্ধায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ব্যবসায়িক চুক্তিনামায় সাক্ষী হওয়ার জেরে এক যুবক ও তার চাচাকে অপহরণ, বর্বর নির্যাতন এবং মুক্তিপণ দাবির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার ( ১২ জুলাই) দুপুরের দিকে গাইবান্ধা পৌর শহরের পূর্বপাড়ার বাসিন্দা হোসেইন মো. জিম শহরের হাসপাতাল রোডে তার ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী হোসেইন মো. জিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, একটি ব্যবসায়িক চুক্তিতে সাক্ষী থাকার অপরাধে তাকে ও তার চাচাকে অন্যায়ভাবে ডেকে নিয়ে আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয় এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের যৌথ ও তাৎক্ষণিক তৎপরতায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আদালত মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বিষয়টি সুষ্ঠুভাবে মিমাংসা করা হয়।

জিম অভিযোগ করেন, ঘটনাটি আইনিভাবে সুরাহা হওয়ার পরও কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত সত্য আড়াল করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করছে, যা তার ও তার পরিবারের চরম সম্মানহানি ঘটিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭