রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের নেতৃত্বে এ মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- ফেনী সদর উপজেলার গুদাম কোয়ার্টার মৃধা বাড়ির বাসিন্দা মো. সাহিল উদ্দিন সুপ্ত (২৫), নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাঙচিল এলাকার মো. ফরহাদ হোসেন (২৪) ও ফেনী সদর উপজেলার সহদেবপুর মাস্টারপাড়ার মো. আসিফুল ইসলাম (২১)।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ফেনী রেল স্টেশন এলাকায় মাদক সেবন ও সংরক্ষণের সময় এই ৩ জনকে হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মো. সাহিল উদ্দিন সুপ্ত ও মো. ফরহাদ হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মো. আসিফুল ইসলামকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।