সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় কৃষককে নিজ বাড়িতে গলাকেটে হত্যা

গাইবান্ধায় কৃষককে নিজ বাড়িতে গলাকেটে হত্যা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জের গভীর রাতে বেকি দিয়ে শাহজালাল (৪৫) নামের এক কৃষককে গলাকাটা কেটে হত্যা করা হয়েছে। শাহজালাল দীর্ঘ কয়েক বছর ধরে বাঁশ শিল্পের পেশায় কাজ করে আসছিলেন। রোববার (১২ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দুরুল হুদা।

এর আগে শনিবার (১১জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ কঞ্চিপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শাহজালাল ওই গ্রামের মূত নিয়ামত উল্লার ছেলে।
 

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে তার স্ত্রী ঘরের মধ্যে এবং শাহজালাল ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গোঙরানোর শব্দ পায় তার স্ত্রী গোলেদা বেগম। পরে বারান্দার কক্ষে স্বামীকে গলাকাটা অবস্থায় দেখতে পায় তিনি। এসময় গলাকাটায় হত্যায় ব্যবহৃত ছুরিটি মরদেহর পাশেই পড়েছিল। এসময় তার আত্মচিৎকারে আশেপাশের বাড়ির লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত শাহজালালের ছেলে অটোচালক পাঞ্জু মিয়া জানায়, তার জ্যাঠাতো ভাই গোলাম হোসেন তার বাবাকে খুন করে পালিয়েছে। পালানোর সময় তার মা তাকে দেখেছে। গোলাম হোসেন সব সময় তার পরিবারে অশান্তি করত, তার বউকে মাঝে মাঝে কোন কারণ ছাড়াই প্রচন্ড মারপিট করতো। সেটা নিয়ে তারা সবাই বাধা দিতো। চাচা হিসেবে তার বাবা প্রতিবাদ করতো। সর্বশেষ কোদাল দিয়ে ওর বউকে মারপিট করার কারণে ৫ মাস আগে গোলামের বউ বাবার বাড়ি গিয়ে আর আসেনি, এখন ঢাকায় থাকে। সেই ক্ষোভেই তার বাবাকে গোলাম হোসেন খুন করেছে।

এব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, হত্যায় ব্যবহৃতটি ছুরিটি মরদেহর পাশে থেকে উদ্ধার করা হয়েছে। বারান্দার একটি রুমের পাটাতনের নিচের অংশ খুলে রুমের ভেতরে ঢুকে গলাকেটে খুন করা হয় শাহজালালকে। এখনও মামলা হয়নি, মামলা হলে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭