বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম দিয়ে ভোয়া একাউন্ট খুলেপ্রতারণা, আটক-১

ফরিদপুরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম দিয়ে ভোয়া একাউন্ট খুলেপ্রতারণা, আটক-১

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগেআতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১০,ফরিদপুর।

এই সংক্রান্তে আজ ( ১৮ জুলাই) শনিবার দুপুরে র‍্যাবের ‌কার্যালয়ে এক ‌প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। র‍্যাব জানাযায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারটায় দিকে ফরিদপুর ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানাযায়, আটককৃত আতিয়ার দর্জি দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নিজেকে সরকারের উচ্চপদস্থ ব্যক্তি পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন এবং বিভিন্ন তদবির, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করতেন।

এ ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

এই সময় আটককৃত ব্যক্তির নিকট হতে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, র‌্যাব এই বিষয়ে সতর্কতা নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেন। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‌্যাবকে অবহিত করার আহ্বান জানায়।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩