শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুরে নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ (Geo-bag) ফেলার কার্যক্রমের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

শুক্রবার (২৬ জুন, ২০২৬) তিনি নর্থচ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বর ডাঙ্গী ও শুকুর আলী মৃধা ডাঙ্গী এলাকার নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে নদীভাঙনের তাৎক্ষণিক ঝুঁকি মোকাবিলায় জিও ব্যাগ ফেলার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন, যাতে ভাঙনের তীব্রতা কমিয়ে জনসাধারণের জানমাল ও বসতভিটা রক্ষা করা যায়।

এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমি সব সময় আছি। এই সমস্যার স্থায়ী সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। নদীভাঙনের স্থায়ী সমাধানের জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

স্থানীয় বাসিন্দারা দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে নদীভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং তাদের বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা পাবে। এ সময় দলীয় নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গউপস্থিত ছিলে।

আরও

ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ...

২০২৬-০৮-২৯ ১৬:৩৩

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারা দেশ

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে ন...

২০২৬-০৮-২৯ ১৫:৪৩

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার -১৯

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার -১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও ছিনতাইকারীসহ মোট ১৯ জনকে...

২০২৬-০৮-২৯ ১৫:৪২

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান

সাম্যের কবি, বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু দিবস এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো...

২০২৬-০৮-২৯ ১৫:৩৭