শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

এনসিপিকে প্রতিহতে অনড় ব্রাহ্মণবাড়িয়ার কওমি ছাত্ররা

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেইসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাস্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত বহাল রাখার কথা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের কর্মসূচি এখনও বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি অবস্থান করবো ইনশাল্লাহ।

এদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, আমরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজনৈতিক অনুষ্ঠান করার জন্যই জেলা প্রশাসককে বলেছিলাম। ঘরোয়াভাবে কি রাজনৈতিক অনুষ্ঠান হয় না? আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আমাদের অনুষ্ঠান হবে।

এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ বলেন, এনসিপির পূর্বঘোষিত সমন্বয় সভা ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আজকের কর্মসূচিকে ঘিরে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা আশ্বস্ত হয়েছি।

২৭ আগস্ট কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। এর প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদ শহরে বিক্ষোভ করে। 

এ সময় বিক্ষোভকারীরা হাসনাত আবদুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে স্লোগান দেন। তারা হাসনাত আবদুল্লাহকে বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপি পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও

নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: ফারুক

সারা দেশ

নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: ফারুক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে আমরা সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্...

২০২৬-০৮-২৯ ১৮:১২

বাজার ফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ঋণ খুলে দেয়ার দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ

সারা দেশ

বাজার ফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ঋণ খুলে দেয়ার দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ

রাঙামাটিতে বাজার ফান্ড এলাকায় দীর্ঘ ছয় বছর ধরে বন্ধ থাকা ভূমি হস্তান্তর, বন্ধকি দলিল রেজিস্ট্রি ও ব্যাংক ঋণ কার্যক্রম অব...

২০২৬-০৮-২৯ ১৮:০২

ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

সারা দেশ

ফরিদপুরে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ...

২০২৬-০৮-২৯ ১৬:৩৩

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারা দেশ

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে ন...

২০২৬-০৮-২৯ ১৫:৪৩

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার -১৯

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার -১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও ছিনতাইকারীসহ মোট ১৯ জনকে...

২০২৬-০৮-২৯ ১৫:৪২