বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

ফরিদপুরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং যুবসমাজকে সচেতন করতে"মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও টেকসই সমাজ পূনর্গঠন আন্দোলন। এর আয়োজনে ফরিদপুর বোয়ালমারী উপজেলায় গুণবহা ইউনিয়নে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সন্ধ্যায় গুণবহা ইউনিয়নের উমরনগর চন্দনী উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সংগঠনের প্রতিষ্ঠাদাতা ও সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ মাহমুদুল হক মিনারের সার্বিক তত্ত্বাবধানে সভায় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক ও মুসলিম মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ রিজাউল হক, সাবেক কাউন্সিলর শেখ আতিকুর আলী, দৈনিক দিনকালের বোয়ালমারী প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, মাওলানা নাসিরুদ্দিন এবং জনতা ব্যাংক বোয়ালমারী শাখার, ম্যানেজার হাফিজুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত সভায়,বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। এ লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন মহলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে মাদকমুক্ত ফরিদপুর গড়ার প্রত্যয়ে উপস্থিত সবাই সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও

চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন

সারা দেশ

চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন

দেশ বরেণ্য বাউল শিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসার জন্য নগদ অর্থসহ সকল দায়িত্ব নিয়েছেন বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরার এবিজি ফা...

২০২৬-০৬-২৪ ২১:০৭

বাগেরহাট হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা

সারা দেশ

বাগেরহাট হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা

বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আউটসোর্সিং ভিত্তিতে জনবল নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভ...

২০২৬-০৬-২৪ ২০:২৭

মাগুরায় ট্রাকচালক হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার

সারা দেশ

মাগুরায় ট্রাকচালক হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি ফেনীতে গ্রেপ্তার

মাগুরায় চাঞ্চল্যকর ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাগর মোল্লাকে (৪০) গ্রেপ্তার করে...

২০২৬-০৬-২৪ ২০:২৩

গাইবান্ধায় সাংবাদিক হেনেস্তাকারী বিতর্কিত সেই এসিল্যান্ডের বদলি, নতুন কর্মস্থল পঞ্চগড়ের বোদা

সারা দেশ

গাইবান্ধায় সাংবাদিক হেনেস্তাকারী বিতর্কিত সেই এসিল্যান্ডের বদলি, নতুন কর্মস্থল পঞ্চগড়ের বোদা

গাইবান্ধার সাদুল্লাপুরে আলোচিত অর্পিত (সরকারি) সম্পত্তি অধিগ্রহণে কোটি টাকার ক্ষতিপূরণ উত্তোলন এবং তথ্য জানতে গিয়ে দুই স...

২০২৬-০৬-২৪ ২০:০৯

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে গুল ফ্যাক্টরি

সারা দেশ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে গুল ফ্যাক্টরি

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুধিবাড়ী এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে একটি গুল ফ্যাক...

২০২৬-০৬-২৪ ১৯:৪৬

সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সারা দেশ

সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে আলআমিন (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম...

২০২৬-০৬-২৪ ১৯:৩৪