সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে বদলি নিয়ে ‘খেলা’, একই পদে একই অফিসে দুই কর্মচারী

ফরিদপুরে বদলি নিয়ে ‘খেলা’, একই পদে একই অফিসে দুই কর্মচারী

ফরিদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মচারীদের বদলি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। একজন কর্মচারীর বদলির আবেদনের পর জেলার একাধিক অফিস সহকারীকে একসঙ্গে বদলি করা এবং আদালতের আদেশের পরও একই পদে একই অফিসে দুজনকে বহাল রাখার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে তৈরি হয়েছে জটিলতা ও অসন্তোষ।

কর্মচারীদের অভিযোগ, সরকারি নিয়মনীতি অনুসরণ করেই বদলির আদেশ দেওয়ার কথা থাকলেও কিছু ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটেছে। এসব অভিযোগের বিষয়ে ফরিদপুর জেলা রেজিস্ট্রার মো. শফিকুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি; ফোন কেটে দেন।

জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২৫ সালের ২৪ নভেম্বর জেলা রেজিস্ট্রার মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে জেলার পাঁচজন অফিস সহকারীকে একসঙ্গে বদলি করা হয়। তাঁদের মধ্যে সদরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী কাজী জামাল উদ্দিনও ছিলেন।

এর আগে ২৬ অক্টোবর তিনি বদলির জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে।

তবে ওই বদলি আদেশকে কেন্দ্র করে পরে নতুন জটিলতা তৈরি হয়।

ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মো. ফরিদ আহমেদ তাঁর বদলির আদেশের বিরুদ্ধে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করেন। রিটের নম্বর ২১৮১৭/২০২৫।

মো. ফরিদ আহমেদের দাবি, আদালতের আদেশে তাঁকে আগের কর্মস্থলে পুনর্বহালের নির্দেশ দেওয়া হলেও বাস্তবে তিনি সেখানে দায়িত্ব পালন করতে পারছেন না। কারণ, তাঁর জায়গায় ইতিমধ্যে আরেকজন অফিস সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফরিদ আহমেদ বলেন, ‘জেলা রেজিস্ট্রার মো. শফিকুল ইসলাম আমাকে বলেছিলেন, কাজী জামালের জায়গায় আমি যাব এবং আমার জায়গায় জামাল কাজী আসবেন। কিন্তু পরে আমাকে সালথা উপজেলা অফিসে বদলি করা হয়। তখন সদর অফিসে আমার কর্মদিবস আরও প্রায় দুই মাস ১০ দিন বাকি ছিল।

পরে আমি হাইকোর্টে রিট করি। আদালত আমার পক্ষে আদেশ দেওয়ার পরও একই পদে দুজন থাকায় আমি দায়িত্ব পালন করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘একই পদে একই অফিসে দুজন কর্মচারী বহাল থাকা কীভাবে সম্ভব, সেটিই আমার প্রশ্ন।’

অন্যদিকে, বদলির আবেদন করা কাজী জামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারব না। আপনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। আমি অফিসের কাজে ব্যস্ত আছি।’

সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন কর্মচারী বদলির আবেদন করার পর একই সঙ্গে আরও কয়েকজন অফিস সহকারীকে বদলি করার বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের দাবি, বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতের আদেশের পরও যদি একই পদে একই কর্মস্থলে একাধিক কর্মচারী বহাল থাকেন, তাহলে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি সরকারি কাজে এর প্রভাব পড়তে পারে। তাই বদলি আদেশ, আদালতের নির্দেশনা এবং বর্তমানে দায়িত্ব বণ্টনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিষ্কার করা প্রয়োজন।

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা রেজিস্ট্রার মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১