সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে গৃহিত পাঁচ দফা পরিকল্পনার আওতায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বনবিভাগ।

শনিবার (১৩ জুন) দুপুরে শহরের রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি কলেজ মাঠের পেরিফেরিতে হিজল, তমাল, জারুল, নিম, সোনালু ও আমলকি গাছের চারা রোপণের মাধ্যমে ফরিদপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন।“বৃক্ষ নিরব ভাষায় আমাদের স্বার্থকতার গান শোনায়। তার কোন কথা নেই কিন্তু সে স্বার্থকতার গান শোনাচ্ছে। সে অক্সিজেন প্রডিউস করছে, আমরা তা গ্রহণ করছি। একটি দেশে চারভাগের এক ভাগ বনভূমি থাকার কথা৷ কিন্তু আমাদের দেশে দিনে দিনে সেটি কমছে। এটা একটি অশনিসংকেত।”

তিনি বলেন, “মানুষের বেঁচে থাকার পূর্ব শর্ত হচ্ছে – এই বসুন্ধরায় পর্যাপ্ত বৃক্ষ থাকতে হবে। বাঁচার পূর্ব শতর্ই হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেনের তৈরির কারিগরই বলেন, বা ফ্যাক্টরি বলেন, সেটি এই বৃক্ষ। সেজন্য সরকারের থেকে এবং প্রশাসনের আমাদের নির্দেশনা হলো যে- আমরা আমাদের জমির কোন অংশ অনাবাদি রাখবো না। যেখানে ফসলি জমি, সেখানে ফসল ফলাবো, যেখানে বৃক্ষরোপণের সুযোগ পাবো, সেখানে বৃক্ষরোপণ করবো।”

জেলা প্রশাসক বলেন, “আমরা একটি সুজলা সুফলা বাংলাদেশ চাই। এজন্য আমরা বৃক্ষরোপণ করবো। এর মাধ্যমে আমরা পুরো মানবজাতিকে রক্ষা করতে চাই।”

এসময় রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এসএম আব্দুল হালিম এ কর্মসূচির ভ্যেনু হিসেবে রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসকে গ্রহণ করায় বনবিভাগকে ধন্যবাদ জানান।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিক হোসেন, পার্থ প্রতিম মন্ডল, এস, এম, মাহবুব বিন বাছেদ, সামাজিক বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: তারিকুল ইসলাম, ফরেস্ট রেঞ্জার তাওহীদ হোসেন সহ স্কাউট দল ও অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

আরও

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

সারা দেশ

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে ধর্ষণের মামলায় দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম ক...

২০২৬-১০-০৫ ১৭:৩৮