বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালন

ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালন

"একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর উদ্যোগে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর শহরের আর এস ক্যাফেতে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সদস্যভূক্ত সমবায় সমিতির সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর উপদেষ্টা তরুণ রাজনীতিবিদ মাহফুজুর রহমান সবুজ এবং বিশেষ অতিথি ছিলেন এনজিও ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম ও ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর সহ-সভাপতি মো: এনায়েত হোসেন লিটন।

সভায় বক্তব্য রাখেন সম্প্রীতি সমবায় সমিতি লি: এর সভাপতি খন্দকার কামাল হোসেন, মধুমতি বহুমুখী সমবায় সমিতি লি: এর সভাপতি মো: জাহিদ হোসেন,পিপলস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সম্পাদক সোহেল রানা সেলিম, পিপলস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সদস্য এসএম সাহান, তৃণমূল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর প্রতিনিধি মো: সহিদ সরদার, সাঁকো সমবায় সমিতি লি : এর সভাপতি মো: বিল্লাল হোসেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত আলী খান প্রমূখ সমবায়ীবৃন্দ।

সভায় প্রধান অতিথি মাহফুজুর রহমান সবুজ বক্তব্যে বলেন, সমবায় শুধু একটি অর্থনৈতিক ব্যবস্থা নয়; এটি পারস্পরিক সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বৈষম্যহীন, মানবিক ও শান্তিময় বিশ্ব গঠনে সমবায় আন্দোলনের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন। পরিবেশ রক্ষায় তিনি গাছের চারা বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান।

সভাপতির বক্তব্যে শেখ ফয়েজ আহমেদ বলেন, সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩