রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত সংসদ, প্রায় ১০ মিনিট স্থবির অধিবেশন

ফজলুর রহমানের বক্তব্যে উত্তপ্ত সংসদ, প্রায় ১০ মিনিট স্থবির অধিবেশন

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় প্রায় ১০ মিনিট অধিবেশন কার্যত স্থবির হয়ে পড়ে।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে ফজলুর রহমান বলেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতে ইসলামী করতে পারেন না, করলে তা দ্বিগুণ অপরাধ হিসেবে বিবেচিত হবে। তার এই মন্তব্যের পর জামায়াতের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। অন্যদিকে বিএনপি ও সমমনা কয়েকজন সদস্য টেবিল চাপড়ে বক্তব্যের সমর্থন জানালেও পরিস্থিতি সামাল দিতে অনেকে এগিয়ে আসেন।

এ সময় জুলাই অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের তুলনা এবং যুদ্ধাপরাধীদের বিষয়ে শোকপ্রস্তাবের বিরোধিতা নিয়েও সংসদে হইচই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং নিয়ম না মানলে সংসদ পরিচালনা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করেন।

ফজলুর রহমান তার বক্তব্যে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ওই সময় থানায় হামলা, পুলিশ হত্যাসহ বিভিন্ন ঘটনা ঘটলেও সেগুলোর বিচার হওয়া উচিত এবং এসব বিষয়ে তদন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, ১৯৭১ সালের পর বহু রাজাকার আত্মসমর্পণ করলেও তিনি কাউকে হত্যা না করে জেলে পাঠিয়েছিলেন এবং তাদের বিচার হয়েছিল।

এরপর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান তার বক্তব্যে ফজলুর রহমানের মন্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ব্যক্তিগত অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদানকে ছোট করা ঠিক নয়। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক পরিচয় ও আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা তার নাগরিক অধিকারের পরিপন্থী।

তিনি আরও বলেন, কারও রাজনৈতিক পরিচয় বা আদর্শ বেছে নেওয়ার অধিকার সংবিধান স্বীকৃত, এতে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি স্পিকারের কাছে বক্তব্যের বিতর্কিত অংশ বাদ দেওয়ার অনুরোধ জানান।

আরও

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১