বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ঢাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরকে হটিয়ে ছাত্রদলের মিছিল

ঢাবি ক্যাম্পাসে ছাত্রশিবিরকে হটিয়ে ছাত্রদলের মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা সাদিক কায়েমের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতি’ করার অভিযোগ তোলেন। পাশাপাশি অতীতে ছাত্রলীগের রাজনীতিতে তার সম্পৃক্ততার অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ সময় “সাদিক কায়েমের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না”— এমন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর পোস্ট ছড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংশ্লিষ্ট কিছু প্রার্থী শাহবাগ থানায় জিডি করতে গেলে সেখানে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে রাতে শাহবাগ থানার সামনে আরও কিছু ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা যায়।

পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮