বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

“ফ্যাসিস্টরা যেন আর সুযোগ না পায়” — সংসদে হুইপ দুলুর তীব্র বক্তব্য

“ফ্যাসিস্টরা যেন আর সুযোগ না পায়” — সংসদে হুইপ দুলুর তীব্র বক্তব্য

সংঘাত ও হানাহানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র থাকলেও গণতন্ত্রকে অক্ষুণ্ণ রেখে “ফ্যাসিস্টদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না”।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে সংসদীয় ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার জন্য ধন্যবাদ জানান।

হুইপ দুলু বলেন, যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। অতীতের রাজনৈতিক সহিংসতা ও দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিভিন্ন সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

তিনি আরও বলেন, “দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট শাসন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের রায় না পেলে আমরা বিরোধী দলে বসবো, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস হতে দেওয়া যাবে না।”

সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন জরুরি। ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়ন এবং নিয়মিত বেতন নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে সাংবাদিকদের বেতন কাঠামো সরকারি কর্মচারীদের মতো সুনির্দিষ্ট ও নিয়মিত করার আহ্বান জানান।

তিনি অভিযোগ করে বলেন, অতীতে কিছু গণমাধ্যম ও সাংবাদিকদের কারণে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং তাদের চরিত্রহননের চেষ্টা করা হয়েছে। এসব বিষয়ে জবাবদিহিতা ও আইনি ব্যবস্থা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে তার বক্তব্যকে ঘিরে আলোচনার সৃষ্টি হয় এবং কিছু সময় হট্টগোলের ঘটনাও ঘটে।

 

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮