সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, সালিশের চেষ্টাকালে গ্রেপ্তার ৩

ফেনীতে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, সালিশের চেষ্টাকালে গ্রেপ্তার ৩

ফেনীর ছাগলনাইয়ায় আর্থিক সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরেরা সালিশ বসিয়ে অভিযুক্তদের জরিমানাও করেন। তবে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮), ইয়াছিন (১৬) ও আরমান (১৫)। তারা পেশায় টমটম চালক।

​পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় ওই নারীকে আর্থিক সহায়তার কথা বলে বাড়ি থেকে ডেকে নেন সাকিব, আরমান ও ইয়াছিন। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে তিনজনে মিলে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যান।

​ঘটনাটি জানাজানি হলে সোমবার (১৭ আগস্ট) রাতে স্থানীয় কয়েকজন মাতব্বর বিষয়টি ধামাচাপা দিতে সালিশ বৈঠকে বসেন। সেখানে অভিযুক্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে জোরপূর্বক বিষয়টি সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল।
​
স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলম জানান, গণধর্ষণের মতো জঘন্য অপরাধ সালিশে মীমাংসা সম্ভব নয় বলে তিনি ওই বৈঠকে অংশ নেননি এবং আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
​পরবর্তীতে বিষয়টি ছাগলনাইয়া থানা পুলিশের নজরে এলে তারা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেছেন।

​ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, সালিশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার সঙ্গে যারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২