সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে আল আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন

ফেনীতে আল আকসা হাসপাতালের ওটি সিলগালা, তদন্ত কমিটি গঠন

​ফেনী শহরের আল আকসা হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে জেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নবজাতকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। খবর পেয়ে ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল তাৎক্ষণিক আল আকসা হাসপাতালে পৌঁছায়।

​পরিদর্শনকালে সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষ, সেখানে দায়িত্বরত চিকিৎসক, ওটি ইনচার্জ, নার্স এবং ভুক্তভোগী রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। সে সময় তারা হাসপাতালের লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং অপারেশন থিয়েটারের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। অনুসন্ধানে ওটিতে বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অপারেশন থিয়েটারটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

​অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইন উদ্দীনসহ জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন বলেন, নবজাতকের মৃত্যুর পেছনে কারোর অবহেলা বা চিকিৎসাজনিত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২