বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীর আদালতে গিয়েও ‘প্রত্যাখ্যাত’ প্রত্যাহারের আদেশপ্রাপ্ত সেই ওসি

ফেনীর আদালতে গিয়েও ‘প্রত্যাখ্যাত’  প্রত্যাহারের আদেশপ্রাপ্ত সেই ওসি

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে খাসকামরায় দেখা করতে না পেরে এজলাসে গিয়েও প্রত্যাখ্যাত হয়েছেন দাগনভূঞা থানা থেকে প্রত্যাহারের আদেশপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান। বুধবার (১২ আগস্ট) ওই ট্রাইব্যুনালের এজলাসে ঘটনাটি ঘটে।

​আদালত সূত্র জানায়, বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খানের এজলাসে হঠাৎ ঢুকে পড়েন ওসি নোমান। সেখানে পরপর তিনবার স্যালুট দিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি। বিচারক বিষয়টি খেয়াল করে আদালতের স্টেনোগ্রাফারের কাছে তার পরিচয় জানতে চান। পরিচয় পাওয়ার পর ওসিকে উদ্দেশ্য করে বিচারক বলেন, “আপনি এখানে কেন এসেছেন? আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। ইতোমধ্যে আপনাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। আদালতের ‘অর্ডার অর্ডারই’।” এরপর কোনো উপায় না পেয়ে এজলাস ছেড়ে বেরিয়ে যান ওসি নোমান।

​এর আগে, এজলাসে ওঠার পূর্বেও ওসি বিচারকের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। তবে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুমতি ছাড়া বিচারকের সঙ্গে দেখা করা সম্ভব নয় বলে তাকে জানিয়ে দেন।

​এ বিষয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, ওসিকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আদালতের আদেশের চিঠি তারা পেয়েছেন। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

​মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গত ৯ জুলাই গৃহবধূকে নির্যাতন ও অন্য এক গৃহবধূকে যৌতুকের দাবিতে হত্যার পর ঝুলিয়ে রাখার ঘটনায় মামলা গ্রহণ না করার অভিযোগে দাগনভূঞা থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আদালত। পৃথক দুটি গুরুতর অপরাধের এজাহার থানায় না নেওয়ায় ওসির দায়িত্ব পালনের যোগ্যতার বিষয়ে প্রশ্ন তোলে ট্রাইব্যুনাল। ওইদিনই ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন একই আদালত।

আরও

ফেনীতে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশ

ফেনীতে মূল্যে কারচুপি ও অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী পৌর হকার্স মার্কেটসহ শহরের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভো...

২০২৬-০৮-১৩ ১৬:৪৫

অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

সারা দেশ

দীর্ঘ ১৬ বছর পর তালা ভেঙে কলেজে প্রবেশ, দুই ভাইয়ের অধ্যক্ষের দ্বন্দ্বে কলেজ বন্ধ অধ্যক্ষের পদ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে অবস্থিত কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে দীর্ঘ ১৬ বছর পর তালা ভেঙ...

২০২৬-০৮-১৩ ১৬:৪৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের অপেক্ষায় থাকা পাঁচ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাসের অপেক্ষায় থাকা পাঁচ গাড়িতে ট্রাকের ধাক্কা, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারিতে একটি ট্রাকের ধাক্ক...

২০২৬-০৮-১৩ ১৬:৪২

বাগেরহাটে জেলের জালে ২২ কেজির ধাতিনা ভোল, ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি

সারা দেশ

বাগেরহাটে জেলের জালে ২২ কেজির ধাতিনা ভোল, ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ ল...

২০২৬-০৮-১৩ ১৬:৪১

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় ১,০২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণের উদ্বোধন

সারা দেশ

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় ১,০২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণের উদ্বোধন

ঝিনাইদহ সদর উপজেলার ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নে জলবায়ু উন্নয়ন, নারীদের রিজিলিয়েন্স বৃদ্ধি, পুষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে...

২০২৬-০৮-১৩ ১৬:৪০