সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনীতে জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনীতে জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে দীর্ঘদিনের জমাটবদ্ধ পানি নিষ্কাশন ও টেকসই ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

রোববার (১৯ জুলাই) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​পাঁচগাছিয়া বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ফেনী জেলা যুবদলের সদস্য ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনির সঞ্চালনায় মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন জামায়াতের আমীর ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, তামিরুল উম্মাহ মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল হান্নান, ওয়ার্ড জামায়াতের আমীর নুরুল আমীন মিয়াসাব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইন উদ্দিন বেলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শামসুদ্দিন লাবলু ও জামাল একাডেমির প্রধান শিক্ষিকা তহুরা শামিম।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় রাস্তার পাশের ড্রেনগুলো ভরাট হয়ে যায়। এরপর থেকে তেমুহনী বাজারে আর কোনো নতুন ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাঁটু সমান পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

​জলাবদ্ধতার কারণে সৃষ্ট ভোগান্তি তুলে ধরে বক্তারা আরও জানান, আশপাশের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুদের নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে, যা চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বাজারে পানি জমে থাকায় ক্রেতা সমাগম প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, ফলে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

এই জনদুর্ভোগের বিষয়ে বারবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা মেলেনি।

​যুবদল নেতা ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি বলেন, তেমুহনী এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এখানে ২৪ ঘণ্টাই মানুষের সমাগম থাকে। মহাসড়ক নির্মাণের সময় ড্রেন না করায় এখন বৃষ্টি হলেই জমাটবদ্ধ পানির দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। আমরা অবিলম্বে এর স্থায়ী প্রতিকার চাই।

​স্থানীয় জামায়াত নেতা ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই বাজারের ক্রেতা-বিক্রেতারা জলজটের অভিশাপ সহ্য করছেন। কিন্তু প্রশাসন কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় আমরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছি।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে তেমুহনী বাজারে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা ও ড্রেন নির্মাণ করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২