রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এক মাসেরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী মীরা নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

এক মাসেরও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী মীরা নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার মীরা।কোথায় আছে আমার মেয়ে, বেঁচে আছে নাকি মরে গেছে কোন সন্ধান না পেয়ে মেয়েকে পেতে সংবাদ সম্মেলনেএমনই আকুতি করে কথা গুলো বলেন বাবা মোমিনুল ইসলাম মিলন।

স্কুলে যাওয়ার পথে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে দ্রুত উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। একই সঙ্গে মামলা তুলে নিতে হুমকি এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও করেছেন মোমিনুল ইসলাম মিলন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা মোড়ের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে মোমিনুল ইসলাম বলেন, তার মেয়ে মাহিয়া আক্তার মিরা উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত ছাত্রী। গত মানের ২৩ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় সে।

পরে উনুখাঁ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি হাইস গাড়িতে করে দবিরগঞ্জ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়াসহ কয়েকজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর সলঙ্গা থানায় মামলা করেন মোমিনুল ইসলাম মিলন। মোমিনুল ইসলাম সলঙ্গা থানা আগরপুর গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে। মামলার পর পুলিশ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তারা জামিনে বের হয়ে মামলা তুলে নিত ভয়ভীতি ও হুমকি-ধামকি করছে। পাশাপাশি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। মোমিনুল ইসলামের প্রশ্ন, ‘আমার মেয়েটা কোথায় আছে? সে কি বেঁচে আছে? তাকে কী অবস্থায় রাখা হয়েছে?’

অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, একজন বাবা হিসেবে তিনি তার মেয়েকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে চান। 
পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে মাহিয়া আক্তার মিরাকে উদ্ধারের আকুতি জানান তিনি।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন নিখোঁজ ছাত্রীর বাবা।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।###

 

আরও

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু

সারা দেশ

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালে ওই নারী...

২০২৬-০৯-২৭ ১৭:১৭

পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

সারা দেশ

পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অভাব এবং আন্তর্জাতিক পরিসরে দেশের পর্যটন গন্তব্যগুলো যথাযথভাবে তুলে ধরতে ন...

২০২৬-০৯-২৭ ১৭:০৭

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সারা দেশ

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ...

২০২৬-০৯-২৭ ১৭:০৫

কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর

সারা দেশ

কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর

পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে মেহেদী হাসান ফারুক নামে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগ...

২০২৬-০৯-২৭ ১৭:০৪

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

সারা দেশ

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচদিনের ব্যবধানে ফের তাণ্ডব চালিয়েছে একটি কুকুর। কুকুরটির কামড়ে আহত হয়েছে নারী ও শিশুসহ আটজন। এ...

২০২৬-০৯-২৭ ১৭:০২

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

সারা দেশ

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

বান্দরবানে লামায় হাত পা ও মুখ বেঁধে বিবস্ত্র অবস্থায় মো: ছগির (৪৫) নামে এক দিনমজুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৭...

২০২৬-০৯-২৭ ১৭:০০