রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

বান্দরবানে লামায় হাত পা ও মুখ বেঁধে বিবস্ত্র অবস্থায় মো: ছগির (৪৫) নামে এক দিনমজুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৭ সেপ্টেম্বর) সকালে রুপসী পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হাতিঝিড়ি নামক এলাকায় তার মরদেহ উদ্ধার করে।নিহত ব্যক্তি উপজেলার শিলেরতুয়া ১নং ওয়ার্ডের ছামাইছড়ি গ্রামে নুর হোসাইনে ছেলে মো: ছবির (৪৫)

পুলিশ ও স্থানীয়রা জানায়, একদল জুমচাষী জুমের কাজ করতে যাওয়ার সময় একটি ঝোপঝাড় ভিতরে হাত -পা ও মুখ বেধে বিবস্ত্র অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটির তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।

এবিষয়ে লামার রূপসী পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহে আলম জানান, হাত-পা ও মুখ বাধা অবস্থায় ঝাড়ের মধ্যে মরদেহটি পড়েছিল। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে এখনো জানা যায়নি। তবে লোকটি দিনমজুর হিসেবে কাজ করতেন বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, বিবস্ত্র অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কে বার কারা জড়িত রয়েছে সেটি তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

আরও

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু

সারা দেশ

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালে ওই নারী...

২০২৬-০৯-২৭ ১৭:১৭

পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

সারা দেশ

পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অভাব এবং আন্তর্জাতিক পরিসরে দেশের পর্যটন গন্তব্যগুলো যথাযথভাবে তুলে ধরতে ন...

২০২৬-০৯-২৭ ১৭:০৭

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সারা দেশ

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ...

২০২৬-০৯-২৭ ১৭:০৫

কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর

সারা দেশ

কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর

পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে মেহেদী হাসান ফারুক নামে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগ...

২০২৬-০৯-২৭ ১৭:০৪

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

সারা দেশ

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচদিনের ব্যবধানে ফের তাণ্ডব চালিয়েছে একটি কুকুর। কুকুরটির কামড়ে আহত হয়েছে নারী ও শিশুসহ আটজন। এ...

২০২৬-০৯-২৭ ১৭:০২

বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় বখাটে ফয়সাল গ্রেপ্তার

সারা দেশ

বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় বখাটে ফয়সাল গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নির্মমভাবে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রে...

২০২৬-০৯-২৭ ১৬:৫৮