রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় বখাটে ফয়সাল গ্রেপ্তার

বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় বখাটে ফয়সাল গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে নির্মমভাবে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। গ্রেপ্তারকৃত বখাটের নাম ফয়সাল।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল।

​এসআরবি সূত্রে জানা যায়, ভিকটিম পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং অভিযুক্ত ফয়সাল তার দূরসম্পর্কের আত্মীয় ও প্রতিবেশী। ফয়সাল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কোণে ওৎ পেতে থাকে ফয়সাল ও তার সহযোগীরা। সেখানে তারা ওই ছাত্রীর ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। হামলায় ছাত্রীটির দাঁত ভেঙে যায়।

​পরবর্তীকালে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

​ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায় এবং প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে এবং অবশেষে গোয়েন্দা নজরদারির মাধ্যমে মূল অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

 

আরও

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু

সারা দেশ

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালে ওই নারী...

২০২৬-০৯-২৭ ১৭:১৭

পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

সারা দেশ

পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না

পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অভাব এবং আন্তর্জাতিক পরিসরে দেশের পর্যটন গন্তব্যগুলো যথাযথভাবে তুলে ধরতে ন...

২০২৬-০৯-২৭ ১৭:০৭

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সারা দেশ

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ...

২০২৬-০৯-২৭ ১৭:০৫

কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর

সারা দেশ

কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর

পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে মেহেদী হাসান ফারুক নামে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগ...

২০২৬-০৯-২৭ ১৭:০৪

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

সারা দেশ

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচদিনের ব্যবধানে ফের তাণ্ডব চালিয়েছে একটি কুকুর। কুকুরটির কামড়ে আহত হয়েছে নারী ও শিশুসহ আটজন। এ...

২০২৬-০৯-২৭ ১৭:০২

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

সারা দেশ

বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার

বান্দরবানে লামায় হাত পা ও মুখ বেঁধে বিবস্ত্র অবস্থায় মো: ছগির (৪৫) নামে এক দিনমজুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৭...

২০২৬-০৯-২৭ ১৭:০০