বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুর্নীতি-দ্বন্দ্বে থমকে পিরোজপুর পৌরসভা, ২৬০ কিমি সড়কই এখন চলাচলের অযোগ্য

দুর্নীতি-দ্বন্দ্বে থমকে পিরোজপুর পৌরসভা, ২৬০ কিমি সড়কই এখন চলাচলের অযোগ্য

দূর্নীতি, অনিয়ম আর দলীয় কোন্দলের কারনে বিগত কয়েক বছরে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোন কাদা-মাটির রাস্তা। খানাখন্দে পানি জমে অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী। পিরোজপুর পৌরসভার ৩৫০ কিলোমিটার সড়কের মধ্যে ২৬০ কিলোমিটার সড়কই চলাচলের অনুপযোগী । বর্ষা মৌসুমে চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে লক্ষাধিক পৌরবাসিকে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও পিরোজপুর পৌরসভার সড়কগুলো দেখে মনে হবে গ্রামের কোন কাদা-মাটির রাস্তা। খানাখন্দে পানি জমে অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী। ১৯৯০ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নিত হয় পিরোজপুর পৌরসভায় । কিন্তুু সময় অনেক গড়ালেও প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এখানে নাগরিক সুবিধা বিপর্যস্ত। পিরোজপুর পৌরসভায় প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা রয়েছে, যার ৯০ শতাংশ রাস্তাই ভাঙ্গা ও চলাচলের অনুপযোগী। ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে যা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে সীমাহীন দূর্ভোগ আর ভোগান্তী নিত্য দিনের সঙ্গী পৌর এলাকায় বসবার করা লক্ষাধীক মানুষের।

পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক সিকদার বলেন, পৌরসভার ভিতরে যতগুলি রাস্তা রয়েছে অধিকাংশ রাস্তা ভাঙ্গা এবং খানাখন্দে ভরা । আমরা পৌরবাসী বছরের পর বছর দুর্ভোগ নিয়ে চলাফেরা করি। ভাঙা রাস্তায় রিক্স অথবা অটোতে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার কবলে পরতে হয়। কবে নাগাদ রাস্তাগুলি ভালো হবে তা আমরা দেখে যেতে পারবো না।

পৌরসভার পালপাড়া এলাকার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ডিম ব্যবসায়ী সিরাজুল বলেন, আমি দীর্ঘদিন ধরে দোকানে দোকানে পাইকারি ভাবে ডিম সরবরাহ করে থাকি। কিন্তু ভ্যানে করে ডিম নিয়ে যাওয়ার সময় রাস্তা ভাঙ্গার কারণে ঝাকিতে ঝাকিতে প্রতিদিন ৮-১০ ডিম ভেঙে যায় । যার ফলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই । পৌরসভার অধিকাংশ রাস্তা খারাপ থাকায় প্রতিনিয়ত ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হয়। ফলে ব্যবসায় লাভের মুখ দেখছি না।

কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করেছেন পৌরবাসী। তবে পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, বলছেন বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা সম্ভব হচ্ছে না। ফলে কিছুটা ব্যহত হচ্ছে নাগরিক সুবিধা। বরাদ্দ পেলে সড়ক মেরামত করে পৌরবাসীর দূর্ভোগ লাগব করা হবে।

পিরোজপুর পৌরসভায় মোট ৩৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এর ভিতরে কাঁচা সড়ক রয়েছে ৩৫-৪০ কিলোমিটার, চলাচলের উপযোগী রয়েছে ৯০ কিলোমিটার। বাকি সড়কই চলাচলের অনুপযোগী ।

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭