শুক্রবার, ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আফ্রিকা মহাদেশ, জন্ম নিতে পারে নতুন মহাসাগর—বিজ্ঞানীদের সতর্কবার্তা

ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আফ্রিকা মহাদেশ, জন্ম নিতে পারে নতুন মহাসাগর—বিজ্ঞানীদের সতর্কবার্তা

আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হওয়ার পথে রয়েছে এবং ভবিষ্যতে সেখানে একটি নতুন মহাসাগর তৈরি হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণা বলছে, দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার অংশ হিসেবে মহাদেশটির কিছু অংশ আলাদা হয়ে মাঝখানের ফাঁকা জায়গা ধীরে ধীরে পানিতে পূর্ণ হতে পারে।

ন্যাচার কমিউনিকেশনে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা গেছে, পূর্ব আফ্রিকার টারকানা অঞ্চলের ভূত্বক আগের ধারণার তুলনায় অনেক দ্রুত ভাঙছে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে কন্টিনেন্টাল রিফটিং বলেন, যেখানে পৃথিবীর বাইরের শক্ত স্তর ধীরে ধীরে প্রসারিত হয়ে ফাটল তৈরি করে এবং একসময় পৃথক হয়ে যায়।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিশ্চিয়ান রোয়ান এবিসি নিউজকে বলেন, এই প্রক্রিয়ায় ভূত্বক ধীরে ধীরে পাতলা হয়ে যায় এবং একসময় সেখানে নতুন সমুদ্র তলদেশ গঠনের পরিবেশ তৈরি হয়।

গবেষণা অনুযায়ী, পূর্ব আফ্রিকার মোজাম্বিক থেকে ইথিওপিয়ার আফার অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় এই পরিবর্তন চলছে। বিশেষ করে আফারের উত্তরে ইতোমধ্যেই সমুদ্র গঠনের প্রাথমিক লক্ষণ দেখা গেছে, আর টারকানা অঞ্চল ভাঙনের চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি রয়েছে।

বিজ্ঞানীরা জানান, প্রায় ৪৫ মিলিয়ন বছর আগে এই অঞ্চলে ভাঙন শুরু হয় এবং ধীরে ধীরে তা বর্তমান রূপ নেয়। যদিও পুরো মহাদেশ বিভক্ত হতে আরও কয়েক মিলিয়ন বছর লাগবে, তবে প্রক্রিয়াটি চলমান।

রোয়ান আরও বলেন, এই ভূতাত্ত্বিক পরিবর্তন শুধু ভূগোল নয়, মানব ইতিহাসের সঙ্গেও যুক্ত। টারকানা অঞ্চলে পাওয়া অসংখ্য প্রাচীন মানব জীবাশ্ম মানবজাতির উৎপত্তি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞানীদের মতে, এই প্রক্রিয়া হঠাৎ ঘটবে না, বরং অত্যন্ত ধীরগতিতে চলবে। তবে একদিন তা সম্পন্ন হলে আফ্রিকার মানচিত্র বদলে যেতে পারে এবং জন্ম নিতে পারে একটি নতুন মহাসাগর।

সূত্র: এবিসি নিউজ

 

আরও

যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে—আরাঘচির অভিযোগ

আন্তর্জাতিক

যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে—আরাঘচির অভিযোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তথ্য গোপন করছে এবং ম...

২০২৬-০৫-০১ ১৬:৪১

ধ্বংসস্তূপ থেকে অস্ত্র উদ্ধারে ইরান, নতুন সংঘাতের আশঙ্কা?

আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে অস্ত্র উদ্ধারে ইরান, নতুন সংঘাতের আশঙ্কা?

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে মাটির নিচে লুকানো ও বিমান হামলায় ধ্বংসস্তূপে চা...

২০২৬-০৫-০১ ১৫:৫৯

ইরান আধুনিক ইসলামি সভ্যতার স্পন্দিত হৃদয়: আলি আগাজানি

আন্তর্জাতিক

ইরান আধুনিক ইসলামি সভ্যতার স্পন্দিত হৃদয়: আলি আগাজানি

ইরান কোনো প্রান্তিক রাষ্ট্র নয়, বরং আধুনিক ইসলামি সভ্যতার স্পন্দিত হৃদয়—এমন মন্তব্য করেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক ও শি...

২০২৬-০৫-০১ ১৫:৪৩

তেলসমৃদ্ধ আমিরাতে পেট্রোলের দাম বাড়ল ৮ শতাংশ

আন্তর্জাতিক

তেলসমৃদ্ধ আমিরাতে পেট্রোলের দাম বাড়ল ৮ শতাংশ

সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম ৮ শতাংশ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। ৩০...

২০২৬-০৫-০১ ১২:৪৭

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে : মমতা

আন্তর্জাতিক

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে : মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ‘বুথফেরত সমীক্ষা’ নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল...

২০২৬-০৫-০১ ১১:১৪

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ : আদালত

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ : আদালত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকায় থাকা বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, গ্রিনকা...

২০২৬-০৫-০১ ১০:০০