শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে—আরাঘচির অভিযোগ

যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে—আরাঘচির অভিযোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, যুদ্ধের খরচ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তথ্য গোপন করছে এবং মিথ্যা উপস্থাপন করছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যে যুদ্ধ শুরু করেছে, তার প্রকৃত ব্যয় সরকারি ঘোষণার তুলনায় অনেক বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, “নেতানিয়াহুর এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রায় ১০০ বিলিয়ন ডলার ব্যয় করিয়েছে, যা ঘোষিত পরিমাণের চার গুণ।”

তিনি আরও দাবি করেন, এই যুদ্ধের পরোক্ষ খরচ যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর আরও বড় চাপ তৈরি করছে। তার ভাষায়, প্রতিটি মার্কিন পরিবারের মাসিক ব্যয় প্রায় ৫০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে এবং তা দ্রুত বাড়ছে।

আরাঘচি মন্তব্য করেন, “ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়া মানেই যুক্তরাষ্ট্রকে পিছিয়ে দেওয়া।”

সূত্র: আল জাজিরা

 

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮