বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

ধামরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদে শংকর চন্দ্র মণ্ডল (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান র‍্যাব-৪-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. হালিউজ্জামান।

এর আগে, বুধবার রাতে কক্সবাজার সদর উপজেলার কলাতলী ডলফিন মোড়সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৪ ও র‍্যাব-১৫ এ যৌথ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার ওয়াজেদ হাজী ধামরাইয়ের শরীফবাগ এলাকার মৃত ডাউরী বেপারীর ছেলে। তিনি ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকায় সীমা সিনেমা হলসংলগ্ন একটি রাইস মিল ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন।

মোটর চুরির অভিযোগে মারধর

র‍্যাবের ভাষ্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওয়াজেদ হাজীর ভাড়া নেওয়া রাইস মিল থেকে একটি বৈদ্যুতিক পানির মোটর চুরি হয়। এ ঘটনায় শংকর চন্দ্র মণ্ডলকে সন্দেহ করেন ওয়াজেদ।

গত ৮ আগস্ট রাতে ওয়াজেদ শংকরকে তার কার্যালয়ে নিয়ে যেতে বলেন। পরে শংকরের বাবা ও প্রতিবেশী দুলাল ও জিয়াকে সঙ্গে নিয়ে রাত আটটার দিকে তারা ওই কার্যালয়ে যান। সেখানে শংকরের বাবাকে চলে যেতে বলা হয়। পরে দুলাল ও জিয়াকেও চা খেতে যাওয়ার জন্য টাকা দিয়ে বাইরে পাঠানো হয়।

এজাহারে অভিযোগ করা হয়েছে, এরপর ওয়াজেদ ও তার সহযোগীরা শংকরকে কার্যালয়ের ভেতরে আটকে রেখে মোটর চুরির অপবাদ দেন। একপর্যায়ে তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। ওয়াজেদ কাঠের লাঠি দিয়ে শংকরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। অন্যরা লোহার রড দিয়ে তাঁকে মারধর করেন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মারধরের একপর্যায়ে শংকর গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে নয়টার দিকে দুলাল ও জিয়াকে ডেকে তাঁর পরিবারের কাছে পাঠানো হয়। আর্থিক অসচ্ছলতার কারণে ওই রাতে তাঁকে হাসপাতালে নিতে পারেননি পরিবারের সদস্যরা। স্থানীয়ভাবে তাঁর চিকিৎসা চলতে থাকে।

পরদিন ৯ আগস্ট ভোরে শংকরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে অর্থাভাবে তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি। পরে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল।

১৫ আগস্ট ভোর পাঁচটার দিকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শংকর মারা যান। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ তাঁর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে শংকরের বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার

মামলা হওয়ার পর র‍্যাব ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালানোর একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালানো হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার তথ্যে ভিত্তিতে র‍্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্প, সাভার এবং র‍্যাব-১৫-এর সদর কোম্পানির যৌথ দল ২৬ আগস্ট রাতে কলাতলী ডলফিন মোড়সংলগ্ন ময়না রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ওয়াজেদ হাজীকে গ্রেপ্তার করে।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াজেদ হাজী ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

আরও

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহে অপপ্রচারের প্রতিবাদে হোটেল কর্মচারীদের মানববন্ধন

খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন করেছে একটি হোটেলের কর্মচারীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদ...

২০২৬-০৮-২৭ ১৫:০২

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারা দেশ

সোনারগাঁ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাওসারুল মামুন (রাজু) সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারিকের সঙ্গে...

২০২৬-০৮-২৭ ১৫:০০

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সারা দেশ

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলা ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকির অভিযো...

২০২৬-০৮-২৭ ১৪:৫৯

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

সারা দেশ

প্রতিমাসে কোটি টাকার ডাব বেচা-কেনা, ফেনীর লালপুলে নারিকেল ডাবের আড়ত, চালান যাচ্ছে ঢাকা-কুমিল্লা ও চট্টগ্রামে

নারিকেলের ডাব। ডাবের পানি ছোট-বড় সকলের প্রিয় খাবার। প্রচন্ড রোধে তৃষ্ণা মেটাতে এর বিকল্প আর কিছু নেই। প্রকৃতির ভেজাল ম...

২০২৬-০৮-২৭ ১৪:৫৭

টেকসই বেড়িবাঁধ নির্মাণে নারীদের কর্মশালা

সারা দেশ

টেকসই বেড়িবাঁধ নির্মাণে নারীদের কর্মশালা

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত নারীদের সুরক্ষা ও ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার এবং টেকসই বাঁধ নির্মাণে নারীদের নিয়ে কর্মশালা অন...

২০২৬-০৮-২৭ ১৪:৫৫

স্রোতে ভেসে নিখোঁজ, ২০০ ফুট গভীর খাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

সারা দেশ

স্রোতে ভেসে নিখোঁজ, ২০০ ফুট গভীর খাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে নিখোঁজের ৪ দিন পর বাসনা চাকমা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার...

২০২৬-০৮-২৭ ০৯:৫৬