বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপের স্বাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপের স্বাদ

স্যামসাংয়ের ফ্যান এডিশন, সংক্ষেপে এফই সিরিজের মূল লক্ষ্য হলো ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ফিচারগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। নতুন গ্যালাক্সি এস২৬ এফই-তেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। টপ-এন্ড এস২৬ সিরিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা এতে এমনভাবে যুক্ত করা হয়েছে, যাতে তুলনামূলক সাশ্রয়ী দামে ব্যবহারকারীরা ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পেতে পারেন।

টেকসই ডিজাইন ও উজ্জ্বল ডিসপ্লে

গ্যালাক্সি এস২৬ এফই-এর সামনে ও পেছনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ সমৃদ্ধ আর্মর গ্লাস সুরক্ষা। ফলে দুর্ঘটনাবশত পড়ে যাওয়া বা আঁচড়ের মতো দৈনন্দিন ক্ষতি থেকে ফোনটি তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে। ফোনটিতে রয়েছে IP68 মানের সুরক্ষা, যা পানি ও ধুলাবালির বিরুদ্ধে সুরক্ষা দেয়।

ডিভাইসটি পাওয়া যাবে তিনটি রঙে- ব্লুবেরি, গ্রাফাইট ও পিস্তাশিও।

ফোনটির সামনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফলে স্ক্রলিং ও গেম খেলার সময় পাওয়া যায় মসৃণ অভিজ্ঞতা। ডিসপ্লেটির উজ্জ্বলতাও যথেষ্ট হওয়ায় রোদে বা বাইরে ব্যবহার করলেও স্ক্রিনের বিষয়বস্তু স্পষ্টভাবে দেখা যায়।

ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও গ্যালাক্সি এআই

পারফরম্যান্সের দিক থেকেও গ্যালাক্সি এস২৬ এফই নজর কাড়ে। এতে এস২৬ আলট্রার বেশ কিছু সক্ষমতা পাওয়া যায়, যা মাল্টিটাস্কিং, স্প্লিট-স্ক্রিন ব্যবহার এবং ভারী গেম খেলার সময়ও বোঝা যায়। এসব কাজের সময় উল্লেখযোগ্য ল্যাগ বা অতিরিক্ত গরম হওয়ার সমস্যা ছাড়াই ফোনটি ভালো পারফরম্যান্স দিতে পারে।

এস২৬ এফই-এর অন্যতম আকর্ষণ এর সফটওয়্যার। এস২৬ সিরিজের প্রথম ডিভাইস হিসেবে ফোনটি ওয়ান ইউআই ৯ দিয়ে সরাসরি বাজারে আসছে। ফলে গ্যালাক্সি এআই-এর বিভিন্ন ফিচারও এতে শুরু থেকেই পাওয়া যাচ্ছে।

‘নাও ব্রিফ’ ব্যবহারকারীর জন্য প্রতিদিন সকালে তাঁর প্রয়োজন ও পছন্দ অনুযায়ী একটি ব্যক্তিগতকৃত ব্রিফিং তৈরি করে। অন্যদিকে, ‘নাও নাজ’ পাওয়া মেসেজের ভিত্তিতে সম্ভাব্য করণীয় সম্পর্কে পরামর্শ দেয়।

‘সার্কেল টু সার্চ’ ফিচারেও উন্নতি আনা হয়েছে। এখন একটি ছবিতে একাধিক বিষয় শনাক্ত করে সেগুলো সম্পর্কে একসঙ্গে সার্চ করা সম্ভব।

স্মার্ট ক্যামেরা ও সহজে ছবি সম্পাদনা

গ্যালাক্সি এস২৬ এফই-এর ক্যামেরা সেটআপে শুধু স্পেসিফিকেশনের দিকেই নয়, বাস্তব ব্যবহারে নির্ভরযোগ্য পারফরম্যান্সের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস)-সমৃদ্ধ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এর সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় রয়েছে ৩x অপটিক্যাল জুম।

স্যামসাংয়ের সফটওয়্যারনির্ভর বেশ কিছু ভিডিও ফিচারও এতে যুক্ত হয়েছে। ‘অটো ফ্রেম’ চলমান অবস্থাতেও নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে তাঁর গতিবিধি অনুসরণ করতে পারে। নতুন ‘হরাইজন্টাল লক’ সুবিধাসহ ‘সুপার স্টেডি ভিডিও’ হাঁটা বা চলার সময় ধারণ করা ভিডিওকে আরও স্থির রাখতে সহায়তা করে।

কম আলোতে ছবি তোলার জন্য রয়েছে ‘নাইটোগ্রাফি’। দ্রুত জেনারেটিভ এডিটিংয়ের জন্য রয়েছে ‘ফটো অ্যাসিস্ট’। আর ‘জেমিনি অ্যাম্বিয়েন্ট’ গ্যালারিতে থাকা ছবিগুলো ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারে।

সারাদিনের ব্যাটারি ও দীর্ঘস্থায়ী সাপোর্ট

গ্যালাক্সি এস২৬ এফই-তে রয়েছে ৪,৯০০mAh ব্যাটারি, যা একবার চার্জে সারাদিনের সাধারণ ব্যবহার চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। ওয়্যার্ড চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটি ৪৫ ওয়াট গতিতে চার্জ হতে পারে। পাশাপাশি এতে রয়েছে ওয়্যারলেস চার্জিং সুবিধাও।

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর জন্য সাত প্রজন্মের ওএস আপডেট এবং সাত বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই শ্রেণির অধিকাংশ স্মার্টফোনের তুলনায় এই সাপোর্ট সময়সীমা দীর্ঘ।

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস২৬ এফই শিগগিরই উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে, ফ্ল্যাগশিপ-স্তরের ফিচার ও পারফরম্যান্স পেতে চান, কিন্তু বাজেটের ওপর বড় চাপ দিতে চান না—এমন ব্যবহারকারীদের জন্য এস২৬ এফই একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।

আরও

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

করপোরেট

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এলফ ডিলার মিট’ সেরা ডিলার ও বিক্রয়কর্মীদের পুরস্কার

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এলফ লুব্রিক্যান্টসের বার্ষিক ডিলার সম্মেলন ‘এলফ ডিলার মিট ২০২৬’। বাংলাদেশে এল...

২০২৬-০৯-০৮ ১৫:৪৮

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন; সর্বস্তরের মানুষের শোক

করপোরেট

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মায়ের দাফন সম্পন্ন; সর্বস্তরের মানুষের শোক

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই। রবিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে নামা...

২০২৬-০৯-০৭ ১৭:১৬

আইসিসিবির ছাদের নিচে নতুন-পুরোনো গাড়ির বাজার

করপোরেট

আইসিসিবির ছাদের নিচে নতুন-পুরোনো গাড়ির বাজার

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’...

২০২৬-০৯-০৫ ১৩:৫২

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

করপোরেট

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছে...

২০২৬-০৯-০৩ ১৫:৩৭

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

করপোরেট

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন...

২০২৬-০৯-০২ ২০:১৩

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

করপোরেট

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

টেকসই প্রকল্পে অর্থায়নের মাধ্যমে শিল্প ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং সাসটেইনেবল প্...

২০২৬-০৯-০১ ১৮:০১