মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ফিচার চালু করল মেটলাইফ

‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে নতুন ফিচার চালু করল মেটলাইফ

মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘৩৬০ হেলথ স্কোর’ নামের নতুন এক ফিচারের উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সাত লাখের বেশি নিবন্ধিত গ্রাহক নিয়ে ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি একই ডিজিটাল প্ল্যাটফর্মেই আর্থিক সুরক্ষা, বীমা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রদান করছে। নতুন যুক্ত হওয়া ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ ফিচারের মাধ্যমে গ্রাহকেরা তাদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতা পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বিশেষ স্কোর সিস্টেম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

বাংলাদেশে দিন দিন ডিজিটাল সেবার পরিধি বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপন, আর্থিক সচেতনতা ও সুস্থতা বজায় রাখার এমন সুযোগ ব্যক্তি ও পরিবারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “আমাদের ডিজিটাল সেবায় ‘থ্রি সিক্সটি হেলথ স্কোর’ এক নতুন মাত্রা যোগ করেছে। এটি গ্রাহকদের জন্য অর্থবহ ও উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।”

দেশের শীর্ষস্থানীয় জীবনবিমা প্রতিষ্ঠান হিসেবে মেটলাইফ উদ্ভাবন, উন্নত সেবা ও গ্রাহকবান্ধব উদ্যোগের মাধ্যমে বীমা খাতের অগ্রগতিতে ভূমিকা রেখে চলেছে। ১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটি বর্তমানে ১০ লাখেরও বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।

আরও

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

করপোরেট

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছে...

২০২৬-০৯-০৩ ১৫:৩৭

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

করপোরেট

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন...

২০২৬-০৯-০২ ২০:১৩

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

করপোরেট

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

টেকসই প্রকল্পে অর্থায়নের মাধ্যমে শিল্প ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং সাসটেইনেবল প্...

২০২৬-০৯-০১ ১৮:০১

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

করপোরেট

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্...

২০২৬-০৮-৩০ ২০:২৭

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

করপোরেট

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবা...

২০২৬-০৮-৩০ ২০:২৪

আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

করপোরেট

আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গৃহঋণ সুবিধা আরও সহজলভ্য ও গ্রাহকবান্ধব করতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং এবিসি রিয়েল এস্টেটের মধ্যে একটি সমঝোতা স্মার...

২০২৬-০৮-২৭ ১৮:১৩