মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

প্রয়োজনীয় কাগজপত্র, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পার্সেল পাঠানো যাবে অ্যাপের মাধ্যমে

উবারের নতুন সেবা ‘উবার পার্সেল’ চালু

উবারের নতুন সেবা ‘উবার পার্সেল’ চালু

দৈনন্দিন জীবনে পার্সেল আদান-প্রদান আরও সহজ করতে নতুন ডেলিভারি সেবা ‘উবার পার্সেল’ চালু করেছে রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার। নতুন এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা উবার অ্যাপ ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ বিভিন্ন ধরনের পার্সেল পাঠাতে ও গ্রহণ করতে পারবেন।

উবার জানিয়েছে, ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ডেলিভারির পাশাপাশি আগে থেকেই সময় নির্ধারণ করে পার্সেল পিকআপের অনুরোধ করতে পারবেন। সেবাটি বাইকভিত্তিক ডেলিভারি ব্যবস্থায় পরিচালিত হবে।

পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত এর অবস্থান জানতে রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং সুবিধা থাকছে। পাশাপাশি সঠিক ব্যক্তির কাছে পার্সেল পৌঁছানো নিশ্চিত করতে থাকছে ‘পিন ভেরিফিকেশন’ ব্যবস্থা। ডেলিভারির ক্ষেত্রে বিশেষ কোনো নির্দেশনা থাকলে সেটিও অ্যাপের মাধ্যমে জানানো যাবে।

অফিসের গুরুত্বপূর্ণ নথি বা ফাইলপত্র, অনলাইন বিক্রেতাদের পণ্য, কাস্টমারের অর্ডার, উপহার কিংবা ব্যক্তিগত প্রয়োজনীয় বিভিন্ন জিনিস পাঠাতে এই সেবা ব্যবহার করা যাবে। একইভাবে অন্যের কাছ থেকে কোনো পণ্য বা জিনিস নিজের ঠিকানায় আনিয়ে নেওয়ার সুবিধাও থাকছে।

নতুন সেবা প্রসঙ্গে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, “উবার সবসময় চেষ্টা করে মানুষের যাতায়াত ও লাইফস্টাইলকে আরও সহজ করতে। উবার পার্সেলের মাধ্যমে আমরা শুধু যাত্রী পরিবহন নয়, মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও পাশে থাকতে চাই।”

তিনি বলেন, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাস্টমারের পার্সেল কিংবা পরিবারের কারও জরুরি জিনিস- যেকোনো কিছু উবার অ্যাপের মাধ্যমে পাঠানো বা গ্রহণ করা এখন আরও সহজ ও নির্ভরযোগ্য হবে। একই সঙ্গে নতুন এই সেবা উবারের ড্রাইভারদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে বলেও জানান তিনি।

যেভাবে ব্যবহার করবেন উবার পার্সেল

উবার পার্সেলের মাধ্যমে পার্সেল পাঠাতে প্রথমে উবার অ্যাপে গিয়ে ‘Parcel’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ‘Send items’ অথবা ‘Receive items’ অপশন নির্বাচন করতে হবে।

পরবর্তী ধাপে পার্সেলের পিকআপ ও ড্রপ-অফ লোকেশন দিতে হবে। এরপর পার্সেল এবং প্রাপকের প্রয়োজনীয় তথ্য যুক্ত করে ডেলিভারির কোনো বিশেষ নির্দেশনা থাকলে তা লিখতে হবে। ব্যবহারকারীরা তাৎক্ষণিক পিকআপের পাশাপাশি নিজেদের সুবিধামতো সময় নির্ধারণ করেও ডেলিভারি শিডিউল করতে পারবেন।

সব তথ্য যাচাই করে রিকোয়েস্ট কনফার্ম করার পর অ্যাপ থেকেই পার্সেলের অবস্থান রিয়েল-টাইমে ট্র্যাক করা যাবে। পার্সেল হস্তান্তরের সময় প্রাপকের সঙ্গে ‘PIN’ শেয়ার করতে হবে, যার মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে পার্সেল পৌঁছানো নিশ্চিত করা হবে।

উবারের প্রত্যাশা, নতুন এই বাইকভিত্তিক ডেলিভারি সেবা একদিকে শহরের মানুষের পার্সেল আদান-প্রদান সহজ করবে, অন্যদিকে চালকদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করবে।

-টিএস

আরও

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

করপোরেট

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছে...

২০২৬-০৯-০৩ ১৫:৩৭

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

করপোরেট

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন...

২০২৬-০৯-০২ ২০:১৩

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

করপোরেট

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

টেকসই প্রকল্পে অর্থায়নের মাধ্যমে শিল্প ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং সাসটেইনেবল প্...

২০২৬-০৯-০১ ১৮:০১

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

করপোরেট

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্...

২০২৬-০৮-৩০ ২০:২৭

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

করপোরেট

কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক

নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবা...

২০২৬-০৮-৩০ ২০:২৪

আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

করপোরেট

আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গৃহঋণ সুবিধা আরও সহজলভ্য ও গ্রাহকবান্ধব করতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং এবিসি রিয়েল এস্টেটের মধ্যে একটি সমঝোতা স্মার...

২০২৬-০৮-২৭ ১৮:১৩