বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে গত ১৫ দিনে ৭৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭৫৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১৬ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৬৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৫৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৪৩ জন, খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশালে ১৮৬, চট্টগ্রামে ১৭৭ জন, ময়মনসিংহে ৮৩, রংপুরে ৫৩ জন, সিলেট ৯ এবং রাজশাহী ১৫৩ জন।

আরও

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সারা দেশ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

ভাষা, সংস্কৃতি, ভূমি ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও নতুন গেজেট সংশোধনের দাবি জানিয়...

২০২৬-০৯-১৬ ১৬:২০

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

সারা দেশ

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে: ফয়সল এমপি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। আজকের শিশ...

২০২৬-০৯-১৬ ১৬:২০

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

সারা দেশ

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মশাল মিছিল

যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড রায়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স...

২০২৬-০৯-১৬ ১৬:১০

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সারা দেশ

জেদ্দায় মিসাইল সতর্কবার্তায় আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সাইরেন ও আতঙ্কে দ্রুত ছাদ থেকে নামতে গিয়ে ভবন থেকে...

২০২৬-০৯-১৬ ১৫:৫৪