বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় এবং সোনারগাঁয়ে উপজেলার কাচঁপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা ও নির্মাণ শ্রমিক লিটন এবং কাচঁপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে ও ভাঙ্গারি ব্যবসায়ী আইয়ুব আলী।

স্থানীয়রা জানায়, সোমবার বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বন্ধ জালালাবাদ ওষুধ কোম্পানির একটি গোডাউন ভাড়ায় তিনি ভাঙ্গারির ব্যবসা করতেন। বুধবার সকাল ১১টার দিতে গোডাউনে পেছনের ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবদুল বারিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এদিকে, নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় সকালে নির্মাণাধীন বহুতল একটি ভবন থেকে নিচে পড়ে লিটন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, সকালে ভবনের পেছনে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে থানায় খবর পাঠায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

সারা দেশ

জয়পুরহাটে দুই দিনে ক্লাসে অসুস্থ ২৯ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ২২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২২ জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে অসুস্...

২০২৬-০৯-১৭ ০৯:০২

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে  অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ডিবি পরিচয়ে যুবককে অপহরণ-অর্থ আদায়ের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভি...

২০২৬-০৯-১৬ ২২:৪২

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সারা দেশ

মাদক ব্যবসায়ী চাঁদাবাজিও সন্ত্রাসী বিএনপির হলেও কোনো ছাড় নেই-গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর একটা মেসেজ ছিল যে,...

২০২৬-০৯-১৬ ২২:৪১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার...

২০২৬-০৯-১৬ ২২:৩৮